দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো? - Ei Bangla
Ei Bangla লাইফস্টাইল দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?

দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?


সকাল সকাল ঘুম থেকেই উঠে দিব্যি ব্রাশ করেছেন, মুখ ভালো করে ধুয়েছেন। কিন্তু মুখ থেকে দুর্গন্ধ কিছুতেই কমে না। সে এক অস্বস্তিকর পরিস্থিতি। কলেজ হোক বা অফিস, কারও মুখ থেকে গন্ধ এলে, সে কথা মুখে মুখে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। সাধারণত দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিভ, মুখগহ্বরে কোনও সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হতে পারে। তাই খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে, পর্যাপ্ত জল না খেলে, দাঁতের গোড়ায় খাবারের অংশ আটকে থাকলে বা দাঁতের এনামেল নষ্ট হলেও মুখ থেকে খারাপ গন্ধ আসতে পারে। তবে শুধু তা-ই নয়, অম্বলের সমস্যা থাকলেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে।

চিকিৎসকদের মতে, যাঁরা নিয়মিত অম্বলের সমস্যায় ভোগেন, তাঁদের মুখে দুর্গন্ধ হতে পারে। যখন পাকস্থলীর অভ্যন্তরে থাকা পদার্থ, যেমন হজম না হওয়া খাবার, পিত্ত এবং হজমে সাহায্যকারী উৎসেচকগুলি খাদ্যনালিতে উঠে আসে, তখন অ্যাসিড রিফ্লাক্স ঘটে। ক্রমাগত বুকে জ্বালা হয়। মুখে টক স্বাদ ছড়িয়ে পড়ে। আর এর থেকেই মুখে দুর্গন্ধ হয়।

তাই দু’বেলা ভাল করে মুখের যত্ন নেওয়ার পরেও যদি মুখে দুর্গন্ধ হয়, তা হলে পেটের স্বাস্থ্য ঠিক আছে কি না, সে দিকেও নজর দিতে হবে। গরমের সময় এমনিতেই খাবার ঠিক মতো হজম হয় না। পেট ফুলে থাকে, গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে।

কী করলে মিলবে সুফল?

অ্যাসিড যাতে বেশি না হয়, সে জন্য সময় মতো বার বার অল্প করে খেতে হবে। তাতে পাকস্থলীতে খাবার পাচনের জন্য ক্ষরিত হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাল করে কাজ করার সময় পাবে। অ্যাসিডের সমস্যা থাকলে গরমে লেবু, মুসাম্বির মতো টক ফল না খাওয়াই ভাল। উচ্চ ফাইবারযুক্ত খাবার হজমে সাহায্য করে। বেশি তেল, ঝাল, মশলাযুক্ত খাবার কম খাওয়াই ভাল। কোষ্ঠকাঠিন্য দূর করতে শাকসব্জি, ফল বেশি করে খাবেন। পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে। দই খাওয়া হজমের পক্ষে সব সময়েই ভাল। দইয়ের মধ্যে ল্যাকটোব্যাসিলাস ব্যাক্টেরিয়া থাকে, যা হজমে সাহায্য করে। তাই হজমে যাঁদের সমস্যা, তাঁরা দুধ বাদ দিয়ে দই খেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?

পুরুষ-নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মদনা কে না চায়৷ রতিক্রিয়ায় সঙ্গী পারদর্শী না হলে ,এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিছুই হতে পারে না৷ আরো পড়ুন- যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার

কম খরচে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখকম খরচে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখ

বৈচিত্র্যময় দেশ হলো ভারতবর্ষ। এখানে যেমন একদিকে রয়েছে উচ্চ-উচ্চ শৃঙ্গ ঠিক সেই রকমই আবার রয়েছে সমুদ্রতট। বিশ্বে যা রয়েছে তাই যেন রয়েছে ভারতে। যে কারণে ভারতকে উপমহাদেশ আখ্যা দেওয়া হয়ে

শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!

আগেকার যুগে যেমন সব জিনিসপত্র নির্ভেজাল ছিল তেমনি বর্তমান যুগে কোনো কিছুই নির্ভেজাল পাওয়া প্রায় অসম্ভব বলা চলে। হার্টের অসুখ সাধারণত হাই লিপিড, হাই ব্লাড প্রেসার, অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের

দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান ACদুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC

বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ। বেলা বাড়ার সাথে সাথে বইছে লু। রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে, কোথাও আবার ৪০ ডিগ্রির বেশি। এই অবস্থায় দুপুরে যে একটু শান্তিতে

শরীরচর্চা বা ডায়েট ছাড়া ভুঁড়ি কমবে? কী ভাবেশরীরচর্চা বা ডায়েট ছাড়া ভুঁড়ি কমবে? কী ভাবে

জিমে যাওয়ার নাম শুনলেই অনীহা আসে! অথচ বাড়তি ভুঁড়ি চিন্তা বাড়াচ্ছে? অন্য কোনও উপায় না পেয়ে অনেকেই সকাল বা বিকেলে হাঁটতে বেরোচ্ছেন। কেবল হেঁটেই কি ওজন কমানো সম্ভব? তবে হাঁটাই

পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খানপুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খান

সেই প্রাচীনকাল থেকে পুরুষেরা তাদের যৌনক্ষমতা বাড়াতে নানা পদ্ধতি অনুসরণ করে আসছে। যৌন উত্তেজনা বৃদ্ধি, যৌন স্বাস্থ্য ভালো রাখা, বীর্যের মান উন্নয়ন, যৌন শক্তি বৃদ্ধি করার জন্য প্রাকৃতিতেই রয়েছে যৌনউদ্দীপক