Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের' - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ,বিনোদন Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’

Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’


নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া: আজ উল্টোরথের দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে কাঁচরাপাড়ার ‘আমরা সবাই ক্লাব’ শুরু করে দিল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৫১তম বর্ষে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী পুজো এবারও দর্শকদের জন্য নিয়ে আসছে থিমের ছোঁয়া এবং প্রতিমায় থাকছে বিশেষ চমক।

খুঁটি পুজোর বিশেষ দিনে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। শুরু থেকেই এই ক্লাব দুর্গাপুজোয় অভিনবত্বকে প্রাধান্য দিয়ে এসেছে এবং সেই ধারা অব্যাহত থাকবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা।

পুজো কমিটির সেক্রেটারি ভোলা মজুমদার জানিয়েছেন, “গত কয়েক বছর ধরে আমরা থিম নির্ভর পুজো করে আসছি। দর্শনার্থীদের আকর্ষণ করতেই এই থিমভিত্তিক ভাবনা। এবছর গ্রাম বাংলার থিম তুলে ধরা হবে প্যান্ডেল ও পরিবেশনার মাধ্যমে। প্রতিমায় থাকছে এক অনন্য আকর্ষণ।”

পুজো কমিটির আরেক সদস্য সুজু পাল বলেন, “আগে আমরা সাধারণভাবেই পুজো করতাম। এখন চেষ্টা করছি কম বাজেটেও ভালো কিছু উপহার দেওয়ার। মূল আকর্ষণ এবার দেবী প্রতিমাই। ভবিষ্যতে চাই দূরদূরান্তের দর্শনার্থীরাও আমাদের পুজো দেখতে আসুন।”

ক্যাশিয়ার প্রশান্ত দে জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান মাথায় রেখে এবারের পুজোয় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। থাকছে বৃক্ষ রোপণ কর্মসূচি, ডেঙ্গু সচেতনতা শিবির এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।”

পুজো যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা এবং প্রত্যাশা। আমরা সবাই ক্লাবের এবারের ৫১তম বর্ষের দুর্গাপুজো যে শহরের অন্যতম আকর্ষণে পরিণত হবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রীডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী

বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য সরকার। সকাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে। হাজিরা খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই নির্দেশ পৌঁছে যায় বিভিন্ন দফতরের সচিবদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সিপিএম নেতার বিরুদ্ধে । বছর পঁচিশের ওই মহিলা বুধবার ভাতার থানার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,বিয়ে করার প্রলোভন

অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিকঅনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক

বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান। সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে অনুব্রতকে নিয়ে উড়ে যায় একটি বেসরকারি সংস্থার উড়ান। ওই বিমানে ৪৫

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই

দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধদিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ

মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের

আমি তো লিখতে জানি না স্যার! ED কে জানালো কেষ্টআমি তো লিখতে জানি না স্যার! ED কে জানালো কেষ্ট

কৃষক পরিবারে জন্ম। অল্প বয়সেই খেটে খাওয়ার ভাবনা বপন করে নিয়েছিলেন রন্ধ্রে রন্ধ্রে। পড়াশোনা নামক ‘বিলাসিতা’ তাঁর ক্লাস এইট পর্যন্তই। তারপরই ‘অফ টু’ রোজগারের ধান্দায় খোলা বাজারে। কখনও মুদি দোকানে