শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ! - Ei Bangla
Ei Bangla লাইফস্টাইল শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!

শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!


আগেকার যুগে যেমন সব জিনিসপত্র নির্ভেজাল ছিল তেমনি বর্তমান যুগে কোনো কিছুই নির্ভেজাল পাওয়া প্রায় অসম্ভব বলা চলে।

হার্টের অসুখ সাধারণত হাই লিপিড, হাই ব্লাড প্রেসার, অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের কারণে হয়ে থাকে। কিন্তু সম্প্রতি দেখা গেছে যে হার্টের অসুখের পেছনে বায়ু দূষণ একটি কারণ হতে পারে। করোনারি রিস্ক ফ্যাক্টরের মধ্যে বায়ু দূষণকেও তালিকায় যোগ করা হয়েছে।

প্রথমত, জানতে হবে যে বায়ু দূষণ যে হচ্ছে সেটা বুঝবো কি করে?

তাহলে সর্বপ্রথম বলতে হয় বায়ু দূষণ নির্দেশক বলে একটি যন্ত্র আছে যার সাহায্যে আমরা বায়ু যে দূষিত হয়েছে সেটা জানতে পারি। এই যন্ত্রটি একটি কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ু দূষণ সম্পর্কে অবগত করতে পারে।

যেমন একটি নির্দিষ্ট ঘনত্বের বায়ুর মধ্যে কত মাইক্রো মিলিগ্রামের বায়ু দূষক পদার্থ রয়েছে তা নির্ধারিত করতে সক্ষম এ যন্ত্র।

এই বায়ু দূষক পদার্থ গুলি নির্ভর করে কিছু গ্যাস এবং কিছু নির্দিষ্ট কণার উপর। আমরা যে বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, তার মধ্যে বেশিরভাগ অংশ জুড়ে থাকে অক্সিজেন এবং নাইট্রোজেন। এছাড়াও আনুষঙ্গিক কিছু এমন উপাদান থাকে যা সেই বাতাসটিকে অস্বাস্থ্যকর করে তোলে।

ডা. সব্যসাচী পাল, (সিনিয়র কনসালটেন্ট – কার্ডিওলজি বিভাগ – বিড়লা হার্ট রিসার্চ সেন্টার – সি কে বিড়লা হাসপাতাল) জানিয়েছেন যে, “বায়ু নির্দেশক যন্ত্রের কাজ হল ওই নির্দিষ্ট জায়গার বাতাস কতটা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর সেটা নির্ধারণ করা। এই যন্ত্রটি বিশেষত কয়েকটি দূষণকারী পদার্থের উপর নজর রাখে যে তাদের ঘনত্ব কি পরিমাণে বাতাসে উপস্থিত রয়েছে, সেই হিসেবে বিচার করা হয় যে ওই স্থানের বাতাস যা গ্রহণ করা হচ্ছে তা আদৌ স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর।

সাধারণত দেখা যায়, এমন কিছু গ্যাস আছে যেমন- ওজোন গ্যাস, সালফার- ডাই- অক্সাইড, কার্বন-মনোক্সাইড, এছাড়াও কিছু ভারী ধাতু আছে যেমন- লেড, বা ধাতুর যে কণা যেমন এক্ষেত্রে বলা যেতে পারে কোথাও কোনো বিল্ডিং তৈরি হচ্ছে বা ঘরবাড়ি তৈরি হচ্ছে তো সেখানে এই ধাতুর কণা থাকতেই পারে। সুতরাং এই সমস্ত যে কণা বা গ্যাস এগুলো বায়ু দূষণের মূল কারণ। এই ধাতব কণাগুলিকে প্রায় ধুলোর সাথে তুলনা করা যেতেই পারে, যেগুলি নিঃশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে এবং যদি সেই কণাগুলো ১০ মাইক্রোনের নিচে হয়, তাহলে সেগুলি অনায়াসে আমাদের নাকের মধ্যে থেকে প্রবেশ করে আমাদের ফুসফুসের উপর প্রভাব ফেলতে পারে। ২.৫ মাইক্রোনের নিচে যে কণাগুলো আছে সেগুলি শুধুমাত্র যে আমাদের ফুসফুসে প্রবেশ করছে তা নয়, বরং আমাদের যে লাংস এবং রক্তনালীর মধ্যে যে বাধা সৃষ্টিকারী বস্তু আছে তা ভেদ করেও ভেতরে প্রবেশ করে যেতে পারে।”

এই যে ক্ষতিগ্রস্ত কণাগুলি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ভেতরে প্রবেশ করছে তার একটা বড় প্রভাব পড়ে আমাদের লাংসের উপর। ২.৫ মাইক্রোনের নিচে অবস্থিত যে কণাগুলি নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করছে সেগুলি ব্লাড ভেসেলের মধ্যে প্রবেশ করে যেতে পারে এবং তখনই সমস্যা গুলির সৃষ্টি হয়।

২.৫ মাইক্রোনের কণাগুলি কার্ডিওলজিতে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। অবিস্ময়কর ভাবে দেখা যাচ্ছে যে, বায়ু দূষণের কারণে যে মৃত্যু ঘটেছে তার মধ্যে ৫০ শতাংশ মৃত্যু হার্টের সমস্যার জন্য ঘটেছে। এমন অনেক রোগী আছেন যাদের আগের থেকেই হয়তো ব্রংকাইটিস অথবা হাঁপানির মতন রোগ আছে। কিন্তু এই বায়ু দূষণের প্রভাবে তাদের যে মৃত্যু ঘটছে তা তাদের হার্টের সমস্যার কারণেই দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খানপুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি করতে রোজ ঘরোয়া এই খাবার গুলি খান

সেই প্রাচীনকাল থেকে পুরুষেরা তাদের যৌনক্ষমতা বাড়াতে নানা পদ্ধতি অনুসরণ করে আসছে। যৌন উত্তেজনা বৃদ্ধি, যৌন স্বাস্থ্য ভালো রাখা, বীর্যের মান উন্নয়ন, যৌন শক্তি বৃদ্ধি করার জন্য প্রাকৃতিতেই রয়েছে যৌনউদ্দীপক

কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়!কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়!

কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়! অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এমনটি কেন হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের হরমোনের কারণে এমনটি দেখা যায়। আসুন

কম খরচে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখকম খরচে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখ

বৈচিত্র্যময় দেশ হলো ভারতবর্ষ। এখানে যেমন একদিকে রয়েছে উচ্চ-উচ্চ শৃঙ্গ ঠিক সেই রকমই আবার রয়েছে সমুদ্রতট। বিশ্বে যা রয়েছে তাই যেন রয়েছে ভারতে। যে কারণে ভারতকে উপমহাদেশ আখ্যা দেওয়া হয়ে

শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?শারীরিক মিলনে কিছুতেই তৃপ্ত হতে পারছেন না? সঙ্গমের আগে কোন ৩টি ভুল করলে এমন হয়?

পুরুষ-নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মদনা কে না চায়৷ রতিক্রিয়ায় সঙ্গী পারদর্শী না হলে ,এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিছুই হতে পারে না৷ আরো পড়ুন- যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার

দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?

সকাল সকাল ঘুম থেকেই উঠে দিব্যি ব্রাশ করেছেন, মুখ ভালো করে ধুয়েছেন। কিন্তু মুখ থেকে দুর্গন্ধ কিছুতেই কমে না। সে এক অস্বস্তিকর পরিস্থিতি। কলেজ হোক বা অফিস, কারও মুখ থেকে

গর্ভাবস্থায় কত দিন সহবাস করা নিরাপদ? অবশ্যই জেনে নিনগর্ভাবস্থায় কত দিন সহবাস করা নিরাপদ? অবশ্যই জেনে নিন

অনেকের মনেই প্রশ্ন জাগে গর্ভাবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস বা সেক্স করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না। বিশেষ করে নারীদের মনেই বেশি সন্দেহ জাগে যে গর্ভবতী অবস্থায় মিলন করা