Mamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ Mamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা

Mamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা


এইবাংলা ডেক্সঃ শালবনিতে জিন্দলদের ‘পড়ে থাকা’ জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। এদিন তিনি জানান, শালবনিতে শিল্পের জন্য বাম আমলে জিন্দল গোষ্ঠী যে পরিমাণ জমি পেয়েছিল, সেটার একাংশ অব্যবহৃত হিসেবে পড়ে আছে। ওই অব্যবহৃত অংশে বড় শিল্প গড়ে তুলবে রাজ্য সরকার।

আরো পড়ুন- অপরের স্ত্রী থেকে শুরু করে মেয়েরা হত রাজার যৌন লালসার শিকার! ইতিহাসের অধঃপতনকারী রাজারা

শনিবার শালবনিতে তৃণমূল কংগ্রেসের ‘নবজোয়ার কর্মসূচি’ থেকে মমতা দাবি করেন, বাম আমলে জঙ্গলমহলের মানুষের অনাহারে দিন কাটত। কিন্তু এখন পরিস্থিতি পুরো পালটে গিয়েছে। রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের কারণে জঙ্গলমহলের সার্বিক উন্নতি হয়েছে বলে দাবি করেন মমতা। সেইসঙ্গে তিনি দাবি করেন, জিন্দল গোষ্ঠীর অব্যবহৃত জমিতে শিল্প গড়া হবে।

মমতার কথায়, ‘এই শালবনিতে একদিন কিছু ছিল না। জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর কিছু হয়েছিল? হয়নি। এই জিন্দলদের কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম। আপনাদের একটা ভালো খবর দিই আবার। জিন্দলদের কারখানার জন্য যতটা জমি লেগেছে, সেটা বাদ দিয়ে বাকি যে জমি পড়ে আছে, যেটা কোনও কাজে লাগেনি, সেই জমিটা ওরা আমাদের ফেরত দিচ্ছে। এখানে আমরা একটি বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি। শালবনিতে আবার একটি বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবিব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়াট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়া

ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্র হয়ে উঠল পুরুলিয়ার (Purulia) মফস্বল থানার চাষ রোড। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুরুলিয়া (Purulia) – রাঁচি ৩২ নম্বর

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহারকংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলাঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস এবং সিপিএম। এটা একেবারে নিশ্চিত করে দিয়েছেন CPIM এবং Congress নেতারা। আর এই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন ত্রিপুরার

BREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তাBREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা করা হয়। আজ রোড শো ঘিরে জোরদার করা

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি