ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর


শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার – একের পর এক দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির নেতারা। গেরুয়া শিবির ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের হেনস্তা করছে, এই অভিযোগে বারবার সরব হয়েছে ঘাসফুল শিবির। তবে তারই মাঝে বিস্ফোরক দাবি অধীররঞ্জন চৌধুরীর। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর দাবি, ভাইপোর দেওয়া তথ্য অনুযায়ী একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে।

আরো পড়ুন- শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর

শুক্রবার অধীর দাবি করেন, “২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইডিকে তথ্য দিয়ে এসেছিল খোকাবাবু। সেই তথ্য অনুযায়ী তৃণমূলের একের পর এক নেতা গ্রেপ্তার হচ্ছেন। সেদিন ভাইপো ৭৩ জন বিধায়ক তাঁর সঙ্গে আছেন বলেছিলেন। সরকার করে দেব বলেছিলেন। কিন্তু এখনও কথা রাখতে পারেননি ভাইপো। তাই সিবিআই ও ইডি’র চাপ বাড়ছে তাঁর উপর।” তিনি আরও বলেন, “আমার কথা আজকে শুনলে মনে হবে ঈর্ষা থেকে বলছি। আজ নয়তো কাল প্রমাণ পাবেন।”

সদ্যই ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েও নাম না করে অভিষেককে দুষছেন অধীর। তাঁর দাবি, “ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। কমিশনের অফিস থেকে নয়। ভাইপোর অফিস থেকে যা নির্দেশ আসবে তাই করবে কমিশন।” অধীর চৌধুরীর বিস্ফোরক দাবি নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। কীসের ভিত্তিতে এমন দাবি করলেন অধীর, তৃণমূলের তরফে স্বাভাবিকভাবেই সে প্রশ্ন তোলা হয়েছে। যদিও সে প্রসঙ্গে আর অধীরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসবশান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

মালদাঃ খোল দ্বার খোল লাগলো যে দোল। শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা আপামর মালদহবাসী। মঙ্গলবার সাড়ম্বরে মালদা শহরের জেলা

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকাপঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম! যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার এই বির্তকে জল ঢালার চেষ্টা করলেন বিজেপি সাংসদ ৷ এই ঘটনায় তিনি উলটে

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।