মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের


মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক এমনটাই ঘটেছে মালদার একটি গ্রামে। আর তাই দেখে চোখ কপালে উঠেছে স্থানীয় গ্রামবাসীদের।

ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় একটি নীলগাই দেখতেপান গ্রামবাসীরা। স্থানীয় একটি আমবাগানে বিচরণ করতে দেখা যায় নীলগাইটিকে। ওই স্থান থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। তবে কোথা থেকে নীলগাইটি ওই এলাকায় আসলো তা বলতে পারেননি গ্রামবাসীরা। স্থানীয়দের আক্ষেপ সোমবার দুপুর থেকে বনদপ্তর বা পুলিশকে খবর দিলেও কেউ এসে উদ্ধার করেনি নীলগাইটিকে। তাদের আরো আক্ষেপ কেউ হয়তো ওই নীলগাইটিকে ধরে ফেলতে পারে। তারা জানিয়েছেন পুলিশ ও বনদপ্তর ওই নীল গাইটিকে উদ্ধার করে তার থাকার প্রকৃত স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দিক ।

এদিন সন্ধ্যা পর্যন্ত নীল গাইটিকে দেখা যায় আমজামতলা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই, দুরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন নীলগাইটিকে দেখতে। অনেকে মোবাইল ক্যামেরায় ছবিও তোলেন। সন্ধ্যা নামলে নজরের আড়াল হয়ে যায় নীলগাইটি।
তবে ওই বন্য প্রাণীটি কোথা থেকে ওই স্থানে এলো তা ভাবিয়ে তুলেছে গ্রামবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীরশুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর

গত পয়লা জুন নিগৃহীত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনের সমর্থনে এক মৌন মিছিলে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পরের দিন সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের উপর নিপীড়নের প্রতিবাদে মোমবাতি মিছিলেও

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসবশান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

মালদাঃ খোল দ্বার খোল লাগলো যে দোল। শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা আপামর মালদহবাসী। মঙ্গলবার সাড়ম্বরে মালদা শহরের জেলা

নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশালের বিশেষ আদালতে পেশ করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।  এদিন

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভজাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

মালদাঃ- যাত্রী উঠানো কে কেন্দ্র করে বচসা। ক্ষুদ্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো ও ম্যাক্সিমো চালকেরা। রবিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের চাঁচল -হরিশ্চন্দ্রপুর ৮১

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কামুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি