মুখ্যমন্ত্রীকে 'কুরুচিকর' মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব... - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…


এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে নালিশও ঠুকেছে তৃণমূল কংগ্রেস। এবার দিলীপের বক্তব্যে তীব্র ভৎসনা করল দলের শীর্ষ নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু তাকে তিরস্কারই করা হয়নি, অবিলম্বে এই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা গিয়েছে, দিলীপ ঘোষের কুমন্তব্য যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা বাংলায়, তার জেরে অত্যান্ত কড়া অবস্থান নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতা অরুন সিং তরফে চিঠি দিয়ে তাকে তীব্র ভৎসনা করা হয়েছে। যেখানে বলা হয়েছে এই ধরনের অশোভন বক্তব্য অত্যন্ত সংসদীয়, ভারতীয় জনতা পার্টি তার এই বক্তব্যের তীব্র নিন্দা করছে। শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশ অনুসারে অবিলম্বে তার এই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার নতুন কেন্দ্র বর্ধমান–দুর্গাপুরে ভোটপ্রচারে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর সেখানে গিয়ে বুঝতে পারেন এই পিচে খেলা কঠিন। কারণ এটা পরিচিত ময়দান নয়। মেদিনীপুর ছিল পরিচিত ময়দান। তাই বিষয়টি নিয়ে বিরক্ত ছিলেন দিলীপ ঘোষ। এখানে এসে দিলীপ ঘোষ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নামে অশালীন ভাষা প্রয়োগ করেন। দিলীপ ঘোষ বলেন, ‘‌উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।’‌

আর তার এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় গোটা বাংলায়, তেতে ওঠে রাজ্য ও জাতীয় রাজনীতির অলিন্দ। কারণ একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে। একজন মহিলার সম্পর্কে এমন ভাষা বাংলার মানুষ মেনে নেবে না বলে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, ‘‌ওঁর নিজের দল তো ওঁকে মেদিনীপুর থেকে ঘাড়ধাক্কা, গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাই মানসিক অবসাদে উনি এখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। আরে আপনার দলই তো আপনাকে অপমান করে। আপনি তাই মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। আপনাদের জন্য সত্যিই লজ্জা হয়।’‌ আর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘‌এটা বিজেপির ডিএনএ। তাঁরা বরাবর মহিলা বিরোধী মন্তব্য করেন। এই ভাষাতে স্পষ্ট তাঁদের মানসিকতা। বাংলার মানুষ আপনাদের জবাব দেবে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দেরতৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের

মালদা: মির্জাতপুর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।পরানপুর গ্রাম পঞ্চায়েত

শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভাশান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা

মালদা,২৫ ডিসেম্বর : প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন বিধায়ক শান্তি গোপাল সেনের ১১০ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! মেয়েটির বাড়ি উত্তরবঙ্গে। মেয়েটি এখন সাত মাসের সন্তানসম্ভাবা। গর্ভে যমজ ভ্রূণ (Twin embryos)। সেই মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court) সার্কিট বেঞ্চে

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরাদোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরা

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! গত বছর এই দিনে সৈকত নগরীতে থিকথিক করছিল ভিড়। জায়গা ছিল না পা ফেলার। এ বার পুরো উল্টো ছবি। অন্যান্য বারের দোলের দিনের মতো

জাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলেজাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলে

জাজিগ্রাম, বীরভূম: বীরভূমের মুরারই-২ ব্লকের জাজিগ্রাম পঞ্চায়েতে শুক্রবার ঘটে গেল বড়সড় রাজনৈতিক পালাবদল। প্রায় দুই বছর আগে সিপিএম, কংগ্রেস ও বিজেপির ‘রামধনু’ জোটের হাতে থাকা এই পঞ্চায়েত এখন কার্যত তৃণমূলের