তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও


এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা নির্বাচন কমিশনকে পাঠাল তৃণমূল কংগ্রেস। ওই তালিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৪০ জনের নাম রয়েছে।

আশ্চর্যজনকভাবে ঘাসফুল শিবিরের তারকা প্রচারকদের তালিকায় জায়গা হয়নি দুই বিধায়ী সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। শুধু তাই নয়, দলের বহু আলোচিত বিধায়ক কাঞ্চন মল্লিকেরও নাম নেই তালিকায়! লোকসভা ভোটের প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি নুসরত-মিমির। এবার প্রচারক তালিকা থেকেও ছেঁটে ফেলা হল তাঁদের। দু-বছর আগে বিধানসভা নির্বাচনেও দলের হয়ে বাংলা জুড়ে প্রচার চালিয়েছিলেন মিমি ও নুসরত।

গত কয়েক মাস ধরেই মিমি ও নুসরতের সঙ্গে দলের দূরত্ব তৈরির জল্পনার আগুনে ঘি ঢালল এদিনের ঘটনা। স্বভাবতই প্রশ্ন উঠছে আদৌ তৃণমূলে থাকছেন নুসরত-মিমি? গত ফেব্রুয়ারি মাসে দলের অস্বস্তি বাড়িয়ে পদত্যাগ করার কথা জানান মিমি। বিধানসভায় গিয়ে দলনেত্রীর কাছে নিজের সমস্যার কথাও জানিয়েছিলেন মিমি, বলেছিলেন তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আঙুল তুলেছেন দলেরই মানুষজনদের বিরুদ্ধে। এরপর প্রার্থী তালিকা প্রকাশ হলে দেখা যায় যাদবপুর কেন্দ্রে মিমির উত্তরসূরী হিসাবে সায়নী ঘোষকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদ ছাড়তে চাওয়ার কথা মিডিয়ার সামনে জানানোর পর মিমি বলেছিলেন তৃণমূলের হয়ে প্রচার চালাবেন তিনি, দিদির পাশে থাকবেন। কিন্তু মাস কয়েকের মধ্যেই যেন উলটো ছবি!

আরো পড়ুন- মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

গত কয়েক বছর মিমি-নুসরতের সম্পর্কেও ফাটল ধরেছে। সে কথা কারুর অজানা নয়। নুসরতের উপর দলের একাংশ বহুদিন ধরেই অসন্তোষ প্রকাশ করছে। নিজের কেন্দ্র বসিরহাটে সময় দেননি নুসরত, অভিযোগ তাঁদের। এমনকি লোকসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত নুসরতের এলাকার অন্তর্গত সন্দেশখালি। সেই সময়ও নাকি গ্ল্যামার দুনিয়াতেই মজে ছিলেন নায়িকা, একবারের জন্য পা দেননি সেখান, ‘দায়’ সেরেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। মিডিয়ার সামনে বয়ান দিতে গিয়ে ১৪৪ ধারাকে ‘১৭৪’ ধারা বলে তুমুল ট্রোলড হয়েছেন। খবর, বিতর্ক এড়াতেই নুসরতকে তালিকা থেকে বাদ দিয়েছে দল।

এই লিস্টে ঠাঁই হল না উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। সম্প্রতি হাঁটুর বয়সী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঞ্চন মল্লিক। শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাঞ্চন। জোরকদমে দেওয়াল লিখনের কাজ চালাচ্ছেন তিনি। তবুও প্রচার তালিকায় বাদ থাকলেন।

তৃতীয় বিয়ে করে সমাজমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার কাঞ্চন। তার চেয়েও বড় বিতর্ক তৈরি হয় অভিনেতা, তাঁর রিসেপশন পার্টিতে ড্রাইভার, নিরাপত্তারক্ষী ও সাংবাদিকদের ঢোকা নিষেধ এ কথা উল্লেখ করে যে কার্ড টাঙিয়েছিলেন সেটা ঘিরে। সেই কারণেই কি দলের সঙ্গে দূরত্ব তৈরি হল কাঞ্চনের? শ্রীময়ীর সঙ্গে বিয়ের কারণেই লোকসভা নির্বাচনের জনসংযোগ থেকে ছাঁটাই হল কাঞ্চনের নাম? উঠছে প্রশ্ন!

ভোটের টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিলন সায়ন্তিকা। তবে তারকা প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন তিনি। রয়েছেন দেব, সোহম চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী এবং সৌরভ দাসরা। উল্লেখ্য, এই তালিকায় বাদ পড়েছেন কৌশানি মুখোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিউটাউনের ইকোপার্কে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী

অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিকঅনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক

বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান। সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে অনুব্রতকে নিয়ে উড়ে যায় একটি বেসরকারি সংস্থার উড়ান। ওই বিমানে ৪৫

কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়াকমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

দীর্ঘ তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়। এই সপ্তাহে কলকাতায় রোদের তেজ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। এরপর আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে

বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারাবন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারা

মালদা: বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! স্কুলে ‘পণবন্দি’ পড়ুয়ারা। সপ্তম শ্রেণির ক্লাসরুমে ঢুকে পড়ে বন্দুকবাজ। আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের সঙ্গে ছিল অ্যাসিড বোমাও। ঘটনা মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। আমেরিকায় হামেশাই

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of

বিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরাবিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরা

বিশ্বভারতীর ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে রাজনৈতিক কথাবার্তা বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিশ্বভারতীর প্রাক্তনী থেকে আশ্রমিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি