ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের - Ei Bangla
Ei Bangla ভারত ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের


ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) এবার গরুকে আলিঙ্গন (Cow Hug Day)। মোদি সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি (Notice) । ১৪ ফেব্রুয়ারি (14th February) গরুকে আলিঙ্গন দিবস ((Cow Hug Day) পালনের বিজ্ঞপ্তি। ‘গরু ভারতীয় সংস্কৃতি (Indian Culture) এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড’। ‘কামধেনু’, ‘গোমাতা’র কথা উল্লেখ করে গরুকে আলিঙ্গনের বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় পশুকল্য়াণ বোর্ডের (Animal Welfare Board of India)তরফে নির্দেশিকা জারি করে ১৪ ফেব্রুয়ারিকে গো আলিঙ্গন দিবস হিসাবে পালন করার কথা বলা হয়েছে। সরকারি দফতরে দাবি, গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মনে খুশি বাড়বে।

আরো পড়ুন- সুয়েজ খালের জন্যই আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার উত্থান এবং ব্রিটেনের পতন, কি এমন হয়েছিল?

জানা গিয়েছে, চলতি সপ্তাহের সোমবারই কেন্দ্রের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। গরুকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিবস পালনের পিছনে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, “পাশ্চাত্য় সংস্কৃতির প্রভাবে বৈদিক রীতি-নীতি প্রায় বিলুপ্ত হওয়ার পথে। গরুর অপরিসীম উপকারের কথা মাথায় রেখেই বলা হচ্ছে, গরুকে আলিঙ্গন করলে মানসিক সমৃদ্ধি ঘটবে এবং তার থেকে আমাদের একক ও সম্মীলিত খুশি-আনন্দ বৃদ্ধি পাবে। তাই সকল গরু-প্রেমীরা ১৪ ফেব্রুয়ারিকে গো-আলিঙ্গন দিবস হিসাবে পালন করতে পারেন। গোমাতার অপরীসীম গুরুত্ব রয়েছে এলং তারা আমাদের জীবনকে খুশি ও ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করে তোলে।”

পশু কল্যাণ দফতরের তরফে গরুকে ‘ভারতীয় সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড’ বলেও উল্লেখ করা হয়েছে। গবাদি পশু সম্পদ এবং জীববৈচিত্রেরও প্রতিনিধিত্ব করে বলে উল্লেখ করা হয়েছে। মায়ের মতো স্নেহশীল প্রকৃতি হওয়ায় এবং দান পরিশীল হওয়ার কারণেই গরুকে কামধেনু ও গোমাতা বলে উল্লেখ করা হয় বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়। মৎস্য এবং পশুপালন মন্ত্রকের নির্দেশেই গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

G7 Summit: পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করলেন ঋষি সুনাকG7 Summit: পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করলেন ঋষি সুনাক

নিজস্ব সংবাদদাতাঃ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নিজ শহর হিরোশিমায় আজ অর্থাৎ ১৯ মে থেকে ২১ মে জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজন

মণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপিমণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপি

বিজেপি মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে (N Biren Singh) তাঁর পদ থেকে অপসারণ করতে চাইছে। ইতিমধ্যে মণিপুরের জন্য নতুন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর সন্ধানে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সহিংসতা নিয়ন্ত্রণে

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে এই ছবিটিকে করমুক্ত করে দিয়েছে। আবার অনেক রাজ্য সিনেমাটিকে ব্যান করে দিয়েছে। এই সিনেমা নিয়ে

টিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী! প্রশংসা নরেন্দ্র মোদীরটিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী! প্রশংসা নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের উনার সাত বছর বয়সী একটি মেয়ের সম্পর্কে টুইট করেছেন। টিবিমুক্ত ভারত গড়তে নিজের পকেটমানি দান করলেন সাত বছরের কিশোরী। হিমাচলের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা নলিনী

‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা

‘পাঠান’ ছবি নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিতর্কের শুরু ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। এই বিকিনি কাণ্ড নিয়ে বলতে গেলে ফারুক স্পষ্ট বললেন,