মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা


মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় বাস চালকের। আর আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন- শরীরচর্চা বা ডায়েট ছাড়া ভুঁড়ি কমবে? কী ভাবে

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে দুর্ঘটনাটি ঘটে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের উপর দৈলতাবাদ থানার নমাইলে। বহরমপুর থেকে যাত্রী বোঝাই বাসটি জলঙ্গি যাচ্ছিল। তার সামনে আর একটি যাত্রীবাহী বাস ডোমকল যাচ্ছিল। দুটি বাসের রেষারেষি করতে গিয়েই বিপরীতমুখী লরির সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাস চালকের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার মধ্যে অপরদিকে বাসটি ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে রয়েছে দৌলতাবাদ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ১৪ জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই বাসের চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা চারদিক। তার মধ্যেও বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। রেষারেষি করার সময় একটি গাড়ি পাশ কাটাতে গিয়েছিলেন বাস চালক। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি। বাসটি সজোরে গিয়ে লরিতে ধাক্কা মারে। দুমড়ে মুছড়ে যায় বাস ও লরি।

জানা গিয়েছে, বাসের সামনের অংশ কেটে বের করে আনা হয় চালককে। যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে। হাসপাতালে ভর্তি এক মহিলা–সহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় জলঙ্গি রাজ্য সড়কেও ব্যাপক যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপিরঅসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

বিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরাবিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরা

বিশ্বভারতীর ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে রাজনৈতিক কথাবার্তা বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিশ্বভারতীর প্রাক্তনী থেকে আশ্রমিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা