কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই

কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই


এই বাংলা ডেস্কঃ কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার মাল ও নগদ টাকা চুরি করে গ্রেফতার তার কর্মচারী সুমন রায় (Suman Roy)। জানা গিয়েছে ধৃত সুমন রায় (Suman Roy) বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক (বিজপুর মন্ডল) শুভায়ু রায়ের ভাই। ব্যবসায়ীর বাড়িতে চুরি করার পর থেকেই পলাতক ছিল সুমন রায় (Suman Roy)। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

        শুভায়ু রায় (সুমন রায়ের ভাই)

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুমন রায়ের বাড়ি কাঁচরাপাড়া আগুড়িপাড়া অঞ্চলে। পিতার নাম অভিজিৎ রায়। ভাই শুভায়ু রায় বিজপুর যুব মোর্চার সাধারণ সম্পাদক। গত ৫ জুলাই কাঁচরাপাড়া কালিনগর রোডে ব্যবসায়ী পার্থ মজুমদার বাড়িতে গোডাউন থেকে মাল ও টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় গোডাউন থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা মাল চুরি করছে তার কর্মচারী সুমন রায়। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে পলাতক ছিল সুমন রায়। এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করে বিজপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া স্টেশন অঞ্চল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই সুমন রায় বহু বছর ধরে কাঁচরাপাড়া কালিনগর রোডের ব্যবসায়ী পার্থ মজুমদারের গোডাউন থেকে পোস্ত ও বিভিন্ন দামী মশলা চুরি করে বিভিন্ন দোকানে বিক্রি করত। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে প্রতিমাসে অন্তত ৫ থেকে ৬ দিন চুরি করত। এই মাল তিনি কোথায় কোথায় বিক্রি করতেন এবং চুরি টাকা কোন কোন একাউন্টে লেনদেন হয়েছে সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখচ্ছে পুলিশ।

ব্যবসায়ী পার্থ মজুমদার জানান, এই সুমন রায় তার কাছে দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করত। তিন বছর ধরে তার মা ব্লাড ক্যান্সের আক্রান্ত হওয়ায় তিনি তার মার চিকিৎসার জন্য বেশিরভাগ সময় কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে থাকতেন। সেই সুযোগে তার কর্মচারী সুমন রায় বাড়ি থেকে টাকা-পয়সা ও মাল চুরি করতো। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে প্রতিমাসে ৬ থেকে ৭ বার প্রায় লক্ষাধিক টাকার উপরে মাল ও টাকা চুরি করেছে। চার বছরের প্রায় ৩০ লক্ষ টাকার উপরে মাল ও টাকা চুরি করতো। পার্থ বাবু আরো জানান, পরে চুরির কিছু মাল তার প্রেমিকা কাঁচরাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পায়েল সাহার বাড়ি থেকে উদ্ধার করা হয়। আর তারপর থেকে পলাতক ছিল সুমন।

এ দিকে ধৃত সুমন রায় কে নিজেদের হেফাজতে নিয়ে আর জেরা করতে চাইছে পুলিশ। সেই কারণে শুক্রবার তাকে পেশ করা হয় ব্যারাকপুর মহকুমা আদালতে। তারপরেই তাকে দু’দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীরভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার – একের পর এক দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির নেতারা।

হাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনাহাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনা

‘হাতেখড়ি’ পর্ব শুরু হয়েছিল বিকেল ৫টায়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু পরেই, সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক

Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’

নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া: আজ উল্টোরথের দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে কাঁচরাপাড়ার ‘আমরা সবাই ক্লাব’ শুরু করে দিল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৫১তম বর্ষে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী

ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জনভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন

অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূতের সাথে সরাসরি কথা বলার।! কিন্তু সঠিক জায়গা আর অন্যান্য উপকরণের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্ল্যানচেট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কলম্বিয়ার একটি স্কুলের

BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে