মালদাঃ বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো দাবি মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দেন স্থানীয় পরিমল মহালদার। তিনি বলেছিলেন তার আত্মীয়ের কাছে উপযুক্ত পাত্রর খোঁজ আছে। সেই অনুযায়ী বিহারের পাটনা থেকে বিয়ের কথাবার্তার জন্য হরিশ্চন্দ্রপুরে আসেন পাত্র উদল কুমার যাদব এবং বৌদির পরিচয় দেওয়া কাঞ্চন দেবী। পরবর্তীতে মেয়ের বাড়ির লোক পাত্রর বাড়িতে দেখা শুনা করতে বিহারের পাটনাতে গেলে স্থানীয় সূত্রে জানতে পারে উদল কুমার যাদব ইতিমধ্যে বিবাহিত। বৌদির পরিচয় দেওয়া কাঞ্চন দেবী তার স্ত্রী। মেয়ের বাড়ির লোক বুঝতে পারে বড়সড়ো প্রতারণার পরিকল্পনা রয়েছে। তারা সেখানে কিছু প্রকাশ না করে হরিশ্চন্দ্রপুরে উদল কুমার যাদব কে ডাকে বিয়ের জন্য। ভুয়ো পাত্র এবং বৌদির পরিচয় দাওয়াত আর স্ত্রী হরিশ্চন্দ্রপুরে এলেই শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানায় মেয়ের মা। পুলিশের তৎপরতায় আপাতত শ্রীঘরে ভুয়ো পাত্র এবং তার স্ত্রী। তদন্তের জন্য ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহুকুমা আদালতে পেশ করা হয়েছে। সমগ্র ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।পাল্টা তৃণমূল। তুঙ্গে তরজা।
বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্র

Related Post

প্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়লপ্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়ল
কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান কার্ড (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিংক করিয়ে নিতে হবে। আর বাড়ানো যাবে না এই সময়সীমা। এহেন সিদ্ধান্তের

পঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দুপঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দু
আগামী জুলাইয়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election) হওয়ার এক ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে, সেই সম্ভাবনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দুর্নীতিতে

BanglaHunt.in Digital News | Kanchrapara, West BengalBanglaHunt.in Digital News | Kanchrapara, West Bengal
BanglaHunt known as banglahunt.in is Bengal’s leading online news Portal. Found on 19-Feb-2020, Phone Number – 09432903197, having its registered office located at 127/A, Hewlett Road, Kanchrapara, West Bengal. Offcial

সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায় । নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগরে

ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নিউটাউনের ইকোপার্কে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম
গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ
