গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা

গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা


মালদা- কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারী পাড়ায় গাছের বেল পাড়াকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে আনিকুল আর সানিউল দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধে। এরা মাঝে পাশের বাড়ির মহিলা আনজারা বিবি তাদেরকে ঝামেলা করতে নিষেধ করে। তারপর দলবল নিয়ে তারা তার উপর চড়া হয় আনিকুল সেখরা । এবং তাকে ঘিরে বাস লাঠি দিয়ে মারে এবং ঘুষি মারে। সেইমারের আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কালিয়াচকের সিলামপুর গ্রামীন হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। মৃত মহিলার নাম আনজারা বিবি স্বামী রাকিমুদ্দিন সেখ, বয়স প্রায় ৪৫ বছর। ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় ৫:৩০মিনিট নাগাদ।
মৃত আনজারা বিবির বোন শাহনাজ বিবি জানাই, সন্ধ্যার আগে বিকাল বেলায় এখানে আমার দিদির বংশের দেওর বেল পাড়ছিল তখন আনিকুল ও সানিকুল দুই ভাই এসে ফরিদ শেখের সঙ্গে ঝামেলা শুরু করে। সে সময় আমার দিদি আঞ্জারা বিবি বাড়ি থেকে এসে তাদের ঝামেলা করতে নিষেধ করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আনিকুলরা। তারা ফোন মারফত আরো কয়েকজনকে ডেকে বাঁশ টাস নিয়ে হামলা চালায় আঞ্জারা বেবির উপর। আনিকুল ও সানিকুলসহ একাধিক পুরুষ মহিলা আঞ্জনা বিবির উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। সেখানে সে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় কালিয়াচকের শিলামপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসোকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

এই ঘটনা ঘটার পর গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে কালিয়াচক এসডিপিও ফাইসাল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রাই চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মৃতর পরিবারের তরফ থেকে পিটিয়ে খুনের অভিযোগ করা হয় কালিয়াচক থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এবং সিলামপুর গ্রামীণ হাসপাতাল থেকে মৃত্যু দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহএক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ

সাধারণ ভাবে একটি মোটরবাইকে (Motor Bike Model) সর্বাধিক দুজন বসতে পারেন, নিদেন পক্ষে তিনজন বসার দৃশ্যও অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বাইকে একসঙ্গে বসেন পারেন ১০ জন । আরো পড়ুন- দিদির

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলিবিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে

দিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্যদিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য

দলের কর্মসূচিতে বিক্ষোভ, দিদির দুত হয়ে গ্রামের ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা।‘এলাকার কোনও উন্নয়নই হয়নি,