বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি


বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ করেছে সিপিএম। কিছু দিন আগে হারিট পঞ্চায়েতে বিজেপির কর্মীদের হাতে দেখা গিয়েছিল লাল ঝান্ডা।

বুধবার আবাস যোজনা এবং একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সুগন্ধা পঞ্চায়েতে মিছিল করে স্মারকলিপি জমা দিতে যান বিজেপির নেতাকর্মীরা। সেই মিছিলে দেখা গেল সিপিএমের পতাকা হাতে নিয়ে হাঁটছেন কেউ কেউ। এক বৃদ্ধের কথায়, ‘‘৩৫ বছর হল সিপিএম করি। কিচ্ছু পাইনি। তাই বিজেপির মিছিলে এসেছি।’’ কিন্তু হাতে কেন সিপিএমের পতাকা? উত্তর না দিয়ে মিছিলে হাঁটতে শুরু করেন তিনি।

আরো পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

সুশান্ত নায়েক নামে এক প্রৌঢ়ের যুক্তিও তেমনই। বিজেপির মিছিলে সিপিএম পতাকা ঘাড়ে নিয়ে সুশান্ত বলেন, ‘‘সিপিএমে আছি। তবে বিজেপির সঙ্গে জড়িত হয়েছি। আমরা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছি না। তাই বিজেপির মিছিলে এলাম। আসতে বাধ্য হয়েছি।’’

এর আগে হারিটে সিপিএম পতাকা নিয়ে বিজেপি মিছিল প্রসঙ্গে সিপিএমের অভিযোগ ছিল, ‘‘এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা।’’ সিপিএম নেতারা দাবি করেন, রাস্তা থেকে লাল ঝান্ডা নিয়ে বিজেপি মিছিল করেছে। সেখানে তাঁদের কোনও কর্মী ছিলেন না। বুধবারের মিছিলের ছবি নিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘‘৩৪ বছর সরকারে থেকেও অনেক সিপিএম কর্মী বঞ্চিত ছিলেন। তাঁরা কিছুই পাননি। তাই এখন বিজেপির সঙ্গে থাকতে চাইছেন। তাঁরা দেখছেন বিজেপিই গরিব মানুষের অধিকারের জন্য লড়াই করছে।’’

প্রসঙ্গত, স্থানীয় সিপিএম কর্মী শতদ্রু দাস বিজেপির মিছিলে হেঁটে যাওয়া কয়েক জনের হাত থেকে লাল ঝান্ডা কেড়ে নেন। তিনি বলেন, ‘‘বিজেপির সঙ্গে সিপিএমের কোনও সম্পর্ক নেই। আর দলের কোনও সিদ্ধান্ত হয়নি। এ ভাবে আমাদের দলের ঝান্ডা নিয়ে বিজেপির সঙ্গে মিছিল করার প্রয়োজন নেই।’’ এ নিয়ে হুগলির সিপিআইএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘চূড়ান্ত নোংরামোর রাজনীতি করছে বিজেপি। এগুলো মানুষ ধরে ফেলেছে।’’ যদিও বিজেপি সেই অভিযোগ মানতে নারাজ। তরজা অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্টরাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্ট

রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আগামী দু’মাসের মধ্যে আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, উচ্চ আদালতের নির্দেশ,

আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতাআজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা

অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। চাঁদিফাটা গরমে বুকভরা স্বস্তি দিতে শুক্রের বিকেলের পর থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে। শুধু

চোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগমচোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

এইবাংলা ডেস্কঃ মঙ্গলবার সন্ধেয় ৮টা ১৪ মিনিট নাগাদ রামকৃষ্ণলোক গমন করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর দেহ এখন শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়াম। সেখানেই

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কামুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রীকি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

মালদাঃ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ।