পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),রাজনীতি পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে

পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে


আসন্ন পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? তা নিয়ে জোর চর্চা তৃণমূলে। নেতার ব্যাগ, জলের বোতল ইত্যাদি বয়ে যে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টিকিট পাওয়ার মাপকাঠি ঠিক করে দেন। তাঁর বার্তা ছিল, মুখ দেখিয়ে কিংবা এর-ওর ‘কাছের লোক’ হয়ে পঞ্চায়েত ভোটে টিকিট পাব ভাবলে ভুল হবে। মানুষ যাঁকে পছন্দ করেন, শুধুমাত্র তেমন ব্যক্তিকেই টিকিট দেওয়া হবে।

আরো পড়ুন- হেস্টিংস সাহেবের হানাবাড়ি

সেই সূত্রেই আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কারা? তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে জোড়াফুল শিবিরে। গ্রাম বাংলার ভোটে ‘গ্রহণযোগ্য মুখ’ খোঁজার কাজে নেমে পড়েছেন রাজ্যের শাসক দলের নেতৃত্ব। জেলা থেকে কোনও নাম পাঠানো হলে, তা মান্যতা পেয়ে যাবে, এবার তেমন হচ্ছে না বলেই খবর তৃণমূল সূত্রের। রাজ্য নেতৃত্ব সবদিক বিচার-বিশ্লেষণ করেই প্রার্থী নির্বাচন করতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক নিজস্ব নেটওয়ার্ক মারফত খবর নিচ্ছেন। সেইসঙ্গে একটি পেশাদার সংস্থারও রিপোর্ট নিচ্ছে দল। তারপর চূড়ান্ত হবে প্রার্থীদের নাম। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ‘স্বচ্ছ ভাবমূর্তি’র দিকেই নজর রাজ্যের শাসক দলের। আর এখানেই প্রশ্ন, তৃণমূল নেতাদের পরিবারের সদস্যরা কি পঞ্চায়েত ভোটে টিকিট পাবেন?
বীরভূম জেলার তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাধারণত যাঁরা দলের বিভিন্ন পদে রয়েছেন এবং সাংসদ, বিধায়ক কিংবা জেলা পরিষদে আছেন, তাঁদের নিকট আত্মীয়দের ভোটে না দাঁড়ানোই উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনও নেতার সন্তান রাজনীতির পরিসরেই মানুষের সেবায় আগ্রহী, তখন তা অগ্রাহ্য করা কঠিন।

তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র মনে করেন, নেতার ঘরের স্ত্রী, ছেলে, মেয়ে বা আত্মীয় বলেই একজন প্রার্থী হবেন, সেটা ঠিক নয়। যদি কেউ সত্যিকার কাজের লোক বা যোগ্য হন, তাঁর অগ্রাধিকার প্রাপ্য। তাই হাতেগোনা কয়েক জায়গায় ব্যতিক্রম হতে পারে। উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের দাবি, পরিবারতন্ত্র বলে কিছু নেই। নেতা বা জনপ্রতিনিধির সন্তান যদি যোগ্য হন, তবে অবশ্যই ভোটে টিকিট পেতে পারেন। এর আগে কলকাতা পুরভোটে দেখা গিয়েছিল, তৃণমূলের ছ’জন বিধায়ক এবং একজন সাংসদ টিকিট পেয়েছেন। আসানসোলের মেয়র হন আরও এক বিধায়ক। কলকাতার পুরভোটে সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ, মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা, মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ, বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন প্রার্থী হন। পুর পারিষদ তারক সিংয়ের ছেলে এবং মেয়েও টিকিট পেয়েছিলেন। তৃণমূলেরই প্রার্থী হয়েছিলেন প্রাক্তন বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে

ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদেরডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদের

বকেয়াে ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘটে তেমন সাড়া মিলল না। আজ, শুক্রবার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ধরা পড়ল প্রতিদিনের চেনা ছবিটাই। সূত্রের খবর, কেএমডিএ, পূর্ত ভবনে প্রায় ১০০ শতাংশ হাজিরা ছিল

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

Breaking: অনুব্রতকে নিয়ে আজই দিল্লি রওনা হচ্ছে ইডি!Breaking: অনুব্রতকে নিয়ে আজই দিল্লি রওনা হচ্ছে ইডি!

কোনও শারীরিক সমস্যা নেই। গরু পাচার মামলায় গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র কার্যত মিলে গেল জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে। ঘণ্টা দুয়েক ধরে

পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলেপঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

মালদাঃ কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কেউই। শাসক দল থেকে শুরু করে

‘তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’ বুথ কমিটির মিটিং থেকে বার্তা অঞ্চল সভাপতির‘তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’ বুথ কমিটির মিটিং থেকে বার্তা অঞ্চল সভাপতির

মালদাঃ- ‘তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’বুথ কমিটির মিটিং থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বললেন অঞ্চল সভাপতি সুধীর দাস। মাস দুয়েক পরেই রয়েছে ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক