বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল


আগে প্রায় আড়াইশো জনেরও বেশি চাকরি বাতিল করে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল। পাশাপাশি তাদের বেতন বন্ধের নির্দেশও বহাল রাখলেন বিচারপতি ৷ এখনও পর্যন্ত প্রাথমিকে মোট ২৫৬ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। সেই নির্দেশ এদিনও বহাল রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখনও পর্যন্ত মাত্র দুজনের চাকরি ফিরিয়ে দিয়েছে আদালত। এই দুই প্রাথমিক শিক্ষককে (Primary Teacher) চাকরিতে পুনর্বহাল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও একটি মামলা হয়েছে।

আরো পড়ুন- পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে

কিন্তু হাইকোর্টে মামলার শুনানিতে বেশিরভাগ চাকরিপ্রার্থী আত্মপক্ষ সমর্থনে ভালো আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে ব্যর্থ হন ৷ ফলত বিচারপতি গঙ্গোপাধ্যায় দফায়-দফায় প্রায় সব শিক্ষকের চাকরিই বাতিল করেছেন। দু-একজন প্রার্থী আদালতে মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন সেই জন্য তাদের চাকরি বাতিল করেননি তিনি।

উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই শিক্ষকদের ব্যাপারে তদন্ত করতে গিয়ে দেখে যে, অধিকাংশ প্রার্থীকে কোনও একটি মোবাইল নম্বর থেকে এসএমএস করে জানানো হয় তারা নিয়োগপত্র নেওয়ার ব্যাপারে। যার পুরোটাই হয়েছিল আর্থিক লেনদেনের মাধ্যমে। যদিও পুরো বিষয়টাই এখনো তদন্তাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে EDঅনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর,

BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই

হাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথহাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথ

এইবাংলা ডেস্কঃ অসম্পূর্ণ হাত নিয়ে জন্মানো ছেলেকে ছেড়ে চলে গেছেন মা। ঠাকুমা ও পিসি তিল তিল করে বড় করেছেন সেই ছেলেকে। দুই হাত না থাকায় নাম রেখেছিলেন জগন্নাথ। খর্বকায় হাতে

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

চোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগমচোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

এইবাংলা ডেস্কঃ মঙ্গলবার সন্ধেয় ৮টা ১৪ মিনিট নাগাদ রামকৃষ্ণলোক গমন করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর দেহ এখন শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়াম। সেখানেই

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর