মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের


মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় আসছেন। মালদার নবজোয়ার সভায় মমতা ও অভিষেকের একসাথে উপস্থিতি নিয়ে তীব্র চর্চা। এদিকে উত্তরবঙ্গে গত সবকটি কর্মসূচিতে তৃণমূল গোষ্ঠিদ্বন্দ্বে জেরবার অভিষেক। তার নির্দেশ উড়িয়েই চলছে প্রার্থী বাছাইয়ের আগে গণভোটের ব্যালট লুঠ, মারামারি। মালদায় এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ।

আরো পড়ুন- রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্ট

উত্তরবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ঢুকবেন তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে মুর্শিদাবাদেও অভিষেকের সাথে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের ভোট কমছে এমন রিপোর্টে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনের শাসক দলের পরাজয় ও বাম-কংগ্রেস জোটের জয়ের পর বিভিন্ন জেলায় সংখ্যালঘু ভোটাররা টিএমসি শিবির ছাড়ছেন।

বুধবার মুখ্যমন্ত্রী ট্রেনে মালদা যাত্রা করেন। তিনি ট্রেনে ওঠার আগেই জেলা থেকে পরপর তৃণমূল শিবির ছেড়ে বাম শিবিরে যোগদানের খবর আসতে থাকে।

সিপিআইএম মালদা জেলা কমিটি জানাচ্ছে দলের রাজ্য কমিটির সদস্য ও যুবনেতা শতরূপ ঘোষের নেতৃত্বে মানিকচক, রতুয়া, হরিষচন্দ্রপুরে শত শত তৃণমূল কংগ্রেস সমর্থক সিপিআইএমে যোগদান করছেন। এই প্রক্রিয়া চলতে থাকবে।

জেলা সিপিআইএম সম্পাদক অম্বর মিত্র জানান, হরিশ্চন্দ্রপুর পশ্চিম এরিয়া কমিটি এলাকায় তৃণমূল ও বিজেপি ছেড়ে দুই শতাধিক শ্রমজীবী মানুষ লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। পঞ্চায়েত দুর্নীতির কারণে তৃণমূল ত্যাগ করছেন বলে জানান দলত্যাগীরা।

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের একাংশ নেতার দাবি, বিভিন্ন গ্রামে বাম শিবিরে যোগদান চলছে। তাদের অভিযোগ, নবজোয়ার কর্মসূচিতে দলীয় গোষ্ঠিবাজি একেবারে বেআব্রু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি দলের জন্য ভালো নয় বলেই জানাচ্ছেন তারা। সংখ্যালঘু ভোটব্যাংকে চিড় ধরছে একথাও স্বীকার করে নিচ্ছেন জেলার কিছু নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

তদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে EDতদন্তের গতি ‌এত শ্লথ কেন? কুন্তলের চিঠি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে ED

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে

বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্রবিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্র

মালদাঃ বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো দাবি মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ