মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা! - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!

মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার সঙ্গেই অটোয় ছিলেন তাঁর মেয়ে। তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মেরিনা বিবি (৫০)। বাড়ি সামশেরগঞ্জ থানার মালঞ্চা সিং পাড়া এলাকায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মৃত মহিলার মেয়ে অনুপনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন- চোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সুতির বাজিতপুরে বোনের বাড়ি থেকে মেয়ে এবং স্বামীর সঙ্গে অটোয় করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। নতুন ডাকবাংলা জাতীয় সড়কে অটোটি দাঁড়ায়। তখনই পিছন থেকে দ্রুত গতিতে ছুটে এসে ফরাক্কাগামী একটি বোলেরো অটোটিতে সজোরে ধাক্কা মারে। তাতেই গুরুতর আহত হন মেরিনা বিবি ও তাঁর মেয়ে ইস্মোতারা খাতুন। তড়িঘড়ি তাঁদের অনুপনগর গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে মেরিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক বোলেরো গাড়িকে আটকে করে ক্ষিপ্ত জনতা। বোলেরো গাড়ির চালক পলাতক। ঘটনার খবর পেয়ে এসে ঘটনা স্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ।অন্যদিকে বুধবার বিকেলে কান্দী বহরমপুর রাজ্য সড়কের উপর মনোহরপুরে ডাম্পার ও টোটোর ধাক্কায় জখম ৫ জন। আহতদের কান্দী মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রীনিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী

নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে

চলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলওচলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলও

সফ্‌টঅয়্যার এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যায় বিভিন্ন অ্যাপও। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জনপিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জন

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত উভয় পক্ষের ৭ জন। রবিবার দুপুরে হঠাত্‍ করেই পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের আকনা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছে উভয় পক্ষের ৭ জন। সবাইকেই নিয়ে

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

BREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তাBREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা করা হয়। আজ রোড শো ঘিরে জোরদার করা