নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই'ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী

নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী


নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে এত সম্পত্তির মালিকই বা হলেন তিনি? গোটাটাই এখনও ধোঁয়াশা।

আরো পড়ুন- নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

হুগলির বলাগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। বলাগড় উচ্চবালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরে বিজয়কৃষ্ণ কলেজ থেকে স্নাতক হন তিনি। পাশ করেছিলেন বিএডও। ছোট থেকেই আঁকতে পছন্দ করতেন তিনি। আঁকা শেখাতেনও। দীর্ঘদিন ধরে শান্তনুর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দম্পতির একটি সন্তানও রয়েছে।

বিয়ের পর আঁকার প্রতি ভালবাসা থেকে একটি বুটিক খুলেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে ম্যাজিকের মতো বাড়তে থাকে ব্যবসা, সম্পত্তি। ইডি জানিয়েছে, বর্তমানে প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। যার নেপথ্যে এই দুর্নীতি বলেই মনে করা হচ্ছে। ফলে তাঁকে জেরা করলেই বহু গোপন তথ্য প্রকাশ্যে আসবে বলেই ধারণা তদন্তকারীদের। কিন্তু শান্তনুর গ্রেপ্তারির পর থেকেই হদিশ নেই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় তিনি? প্রিয়াঙ্কার মায়ের দাবি, শনিবার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে মেয়ে। কোথায় গেছে তা কারও জানা নেই। ফলে প্রশ্ন, আদৌ প্রিয়াঙ্কা ইডির তলবে সাড়া দেবেন কি না। যদিও তাঁর মায়ের দাবি, ডাক যখন পেয়েছে, তখন প্রিয়াঙ্কা নিশ্চয়ই যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেলবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

আগে প্রায় আড়াইশো জনেরও বেশি চাকরি বাতিল করে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল। পাশাপাশি তাদের বেতন বন্ধের নির্দেশও

‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে

ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদেরডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদের

বকেয়াে ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘটে তেমন সাড়া মিলল না। আজ, শুক্রবার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ধরা পড়ল প্রতিদিনের চেনা ছবিটাই। সূত্রের খবর, কেএমডিএ, পূর্ত ভবনে প্রায় ১০০ শতাংশ হাজিরা ছিল

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট

১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ! মেয়েটির বাড়ি উত্তরবঙ্গে। মেয়েটি এখন সাত মাসের সন্তানসম্ভাবা। গর্ভে যমজ ভ্রূণ (Twin embryos)। সেই মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court) সার্কিট বেঞ্চে

ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষকফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

স্কুলে ঢুকে ছাত্রদের চুলের ছাঁট দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। ছাত্রদের মাথার এক ধারে চুল প্রায় কিছুই নেই। আবার কারো মাথায় কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।