সামুদ্রিক সাম্রাজ্যে ভারতবর্ষ চোল নৌ-বাহিনি - Ei Bangla
Ei Bangla ব্লগ সামুদ্রিক সাম্রাজ্যে ভারতবর্ষ চোল নৌ-বাহিনি

সামুদ্রিক সাম্রাজ্যে ভারতবর্ষ চোল নৌ-বাহিনি


ভারতে নৌ শক্তির গুরুত্ব প্রথম উপলব্ধি করেছিল মৌর্যরা , তাঁদের একটি ছোটোখাটো নৌ-বাহিনিও ছিল । কিন্তু নৌ অভিযানের মাধ্যমে সাম্রাজ্যবিস্তারের পথপ্রদর্শক ছিলেন চোল সাম্রাজ্যের দুই নৃপতি — প্রথম রাজরাজ চোল এবং প্রথম রাজেন্দ্র চোল । চোলরাই প্রথম সামরিক নৌ অভিযান ব্যাপকভাবে শুরু করে এবং ভারতের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ সামুদ্রিক সাম্রাজ্য গঠন করে । পানিকরের ভাষায় “The Only Indian State Which had a proper appreciation of sea power was the Chola Empire” ।

আরো পড়ুন- জানতেন না বাংলা, জিতেন্দ্র থেকে জিৎ কিভাবে বাংলা সিনেমার সুপারস্টার হলেন? রইল সেই গল্প

কেরল , সিংহল ও পান্ড্য রাজারা পশ্চিম ভারতের ব্যাবসা-বাণিজ্য একসাথে নিয়ন্ত্রণ করতেন । #রাজরাজ_চোল এই নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন । চের নৌশক্তির ধ্বংসসাধন ছিল রাজরাজের নৌবাহিনীর প্রথম সাফল্য । পশ্চিমভারতের বাণিজ্য নিয়ন্ত্রণে আনার পর রাজরাজের নজর পড়ল দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যে আরব নিয়ন্ত্রণের উপর । বাণিজ্য পথের নিয়ন্ত্রণ আরবদের থেকে ছিনিয়ে নিতে তিনি আরবদের ঘাঁটি মালদ্বীপ দখল করে নেন । যদিও আরবদের প্রভাব একেবারে ধ্বংস করতে না পারলেও অনেকাংশে খর্ব করেন । এরপর শ্রীলঙ্কার উত্তরভাগ দখল করে নেন ।

রাজরাজ চোল যে বিস্তারের সূচনা করেছিলেন , তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছোয় তাঁর পুত্র #রাজেন্দ্র_চোল -এর আমলে । রাজেন্দ্র নৌবাহিনীর আরো বৃদ্ধি ঘটান এবং পেন্ড ও আন্দামান দখলের মাধ্যমে নিজের বিজয় অভিযান শুরু করেন । এরপর তাঁর চোখ পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় , সুমাত্রায় তখন শৈলেন্দ্র বংশীয় রাজাদের ব্যাপক দাপট । রাজেন্দ্র চোল দক্ষিণ-পূর্ব এশিয়ার সেই কঠিনতম প্রতিপক্ষ শৈলেন্দ্র বংশীয় বিজয়তুঙ্গবর্মনকে পরাজিত এবং বন্দি করেন । ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এক বিরাট অংশে চোলদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় । সমুদ্রে এত বড় বিজয় চোলদের আগে ও পরে কোনো নৃপতি লাভ করতে পারেন নি । চোলদের দৌরাত্ম্যে বঙ্গোপসাগর ‘চোল হ্রদ’ এ পরিণত হয় এবং এই বাণিজ্য পথের প্রায় সম্পূর্ণ বাণিজ্য চোলরাই নিয়ন্ত্রণ করতে থাকে ।

তথ্যসূত্রঃ
📌A Comprehensive History of India — R.S Sharma
📌 Naval warfare in Ancient India — Dr Avantika Lal
📌 ভারতের ইতিহাস — অতুল চন্দ্র রায়
📌 প্রাচীন ভারতের ইতিহাস — সুনীল চট্টোপাধ্যায়

প্রাপ্তি স্থান:- India:ভারতবর্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

রামকৃষ্ণ ও বঙ্কিম – একটি বিতর্কিত অধ্যায়’ (দ্বিতীয় পর্ব)রামকৃষ্ণ ও বঙ্কিম – একটি বিতর্কিত অধ্যায়’ (দ্বিতীয় পর্ব)

রানা চক্রবর্তীঃ রামচন্দ্র দত্ত বঙ্কিমের জীবিতাবস্থাতেই ১২৯৭ বঙ্গাব্দে (বঙ্কিমের মৃত্যু হয়েছিল ১৩০০ বঙ্গাব্দে) তাঁর গ্রন্থে রামকৃষ্ণ-বঙ্কিম সাক্ষ্যাতের ঘটনাটি লিখেছিলেন। সেই সূত্র ধরে প্রশ্ন উঠতে পারে যে, তাঁর লেখা যখন সঠিক

জাহাঙ্গীরের আত্মজীবনী ও তৎকালীন বাংলাজাহাঙ্গীরের আত্মজীবনী ও তৎকালীন বাংলা

রানা চক্রবর্তীঃ আকবরের মৃত্যুর পরে শাহজাদা সেলিম ‘জাহাঙ্গীর’ নাম নিয়ে মোঘল মসনদে আরোহণ করবার পরে রাজা মান সিংহ বাংলায় তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করবার জন্য পুনরায় রাজমহলে ফিরে এসেছিলেন। তিনি

‘পুরানো কলকাতার একটি মুদির দোকান’‘পুরানো কলকাতার একটি মুদির দোকান’

রানা চক্রবর্তীঃ ১৯৪০-এর দশকে কেউ যদি সর্বদেশীয় মেয়েদের নামের মিলন যদি দেখতে চাইতেন, তাহলে তাঁর পুরানো কলকাতার একটি ষ্টীমার ঘাটে গেলেই চলত। সেখানে তখন থরে থরে গঙ্গার বুকের উপরে বাড়ির

ভগত রাম তলোয়ার! জেমস বন্ডও তার কাছে শিশু, পাঁচটি দেশের গুপ্তচর সংস্থার হয়ে কাজভগত রাম তলোয়ার! জেমস বন্ডও তার কাছে শিশু, পাঁচটি দেশের গুপ্তচর সংস্থার হয়ে কাজ

স্পাই গেম কথাটা বলা যতো সহজ বাস্তবে গুপ্তচর সংস্থার কাজ অনেক কঠিন। কোন দেশের এজেন্ট কোন সংস্থার হয়ে কাজ করছে তা বলা কঠিন। ইনটেলিজেন্স দুনিয়ায় অনেক সময় একটি নির্দিষ্ট সংস্থার

সেকালের হাওড়া জেলার কবিয়ালসেকালের হাওড়া জেলার কবিয়াল

রানা চক্রবর্তীঃ হাওড়া জেলার প্রাচীনতম জনপদটির নাম হল শালিখা, যেটি বর্তমানে সালকিয়া নাম পরিচিত। অতীতে সেই প্রাচীন জনপদে এমন কিছু প্রতিভাবান মানুষ বাস করতেন, যাঁদের প্রতিভার আলোকে সারা বাংলা আলোকিত

বাতিওয়ালা থেকে গোয়ালা। ঢাকা শহরের হারিয়ে যাওয়া বেশ কিছু পেশাবাতিওয়ালা থেকে গোয়ালা। ঢাকা শহরের হারিয়ে যাওয়া বেশ কিছু পেশা

সভ্যতা যত উন্নত হচ্ছে ততই অত্যাধুনিক প্রযুক্তিরও আবির্ভাব ঘটছে। যার ফলে পৃথিবীর থেকে হারিয়ে গেছে এমন অনেক পেশা। এক সময় যে সমস্ত পেশা বহুল প্রচলিত ছিল সমাজে তার অস্তিত্ব বর্তমান