পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু


পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৮ । আহতের সংখ্যা বহু। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, ওই মসজিদটি সেদেশের উত্তর-পশ্চিম প্রান্তের শহর পেশোয়ারে। বিস্ফোরণের সময় মসজিদে ব্যাপক ভিড় ছিল।

দুপুরের প্রার্থনার জন্য মসজিদে জড় হয়েছিলেন প্রার্থনাকারীরা। আর, সেই সুযোগ নিয়েছে হামলাকারী। তারা সংখ্যায় এক না-একাধিক ছিল, জানার চেষ্টা করছে পুলিশ। আহত প্রার্থনাকারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে আবার কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরো পড়ুন- অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভাবছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ

তদন্তকারীদের একাংশের আবার দাবি, হামলাকারীদের লক্ষ্য মসজিদ ছিল না। ছিল, পুলিশের কার্যালয়। পেশোয়ার পুলিশের প্রধান ইজাজ খান সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, ‘প্রদেশ পুলিশের সদর কার্যালয়ের চত্বরে এই মসজিদ। এই কার্যালয়েই রয়েছে সন্ত্রাসদমন শাখার মূল কেন্দ্র। সেই কারণে হামলা চালানো হয়েছে।’

সম্প্রতি, পাক তালিবান জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে পাকিস্তানের পুলিশ ও সামরিক বাহিনী। সেই বদলা নিতে পাক তালিবান জঙ্গিরা এই হামলা চালিয়েছে। এই মসজিদে যাতায়াতকারী অনেকেই পেশোয়ারের পুলিশ ও সন্ত্রাসদমন বিভাগে কর্মরত। তাই, পেশোয়ার পুলিশের এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তের পর মসজিদের মধ্যে বিস্ফোরকের সন্ধান মিলেছে। বিস্ফোরণের জেরে মসজিদের একটি দেওয়ালও ধসে পড়েছে। সেকথা মাথায় রেখেই আত্মঘাতী বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে, পাকিস্তান পুলিশ পাক তালিবানকে এই হামলায় জড়িত থাকার ঘটনায় সন্দেহ করলেও কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।

অন্যতম তদন্তকারী আধিকারিক সিকান্দার খান জানিয়েছেন, বিস্ফোরণের সময় মসজিদের মধ্যে অন্তত ২৬০ জন ছিল। তিনি বলেন, ‘বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মসজিদের একটি দেওয়াল ধসে পড়ে। আর, দেওয়াল ধসেও বহু লোক আহত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Titanic: ডুবে যাওয়ার প্রায় ১১৩ বছর পর কেমন আছে টাইটানিক! প্রকাশ্যে এল সেই ছবিTitanic: ডুবে যাওয়ার প্রায় ১১৩ বছর পর কেমন আছে টাইটানিক! প্রকাশ্যে এল সেই ছবি

এইবাংলা ডেক্সঃ ডুবে যাওয়ার পর প্রায় ১১৩ বছর কেটে গিয়েছে। আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়ার পর টাইটানিকের পূর্ণাঙ্গ ছবি কখনও প্রকাশ্যে আসেনি। এ বার সেই ছবিই প্রকাশ্যে আনলেন এক দল গবেষেক।

নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০

কাঠমান্ডুঃ নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার। রবিবার নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara International Airport) নামার পথে ইয়েতি এয়ারলায়ন্সের বিমানটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে ভেঙে পড়ে

ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬

ইউক্রেনে ‘মিসাইল-বৃষ্টি’ করল রাশিয়া। বৃহস্পতিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ, কৃষ্ণ সাগরের তীরবর্তী উপকূলীয় শহর ওডেসা ও দেশের দ্বিতীয় বড় শহর খারকিভ সহ মোট

খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বলখেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল

অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোর খেলতে খেলতে হঠাৎই মলদ্বার দিয়ে গল্ফ ঢুকিয়ে ফেলে একটি গল্‌ফ বল। সেই বল চলে যায় সোজা বৃহদন্ত্রে। সে বল কোনও অস্ত্রোপচার ছাড়াই বার করে আনলেন

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ১৫ হাজার পার করল মৃতের সংখ্যা, প্রবল ঠান্ডায় প্রাণ ওষ্ঠাগত শিশু-বৃদ্ধদেরভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ১৫ হাজার পার করল মৃতের সংখ্যা, প্রবল ঠান্ডায় প্রাণ ওষ্ঠাগত শিশু-বৃদ্ধদের

যত সময় পার হচ্ছে, ততই পরিস্থিতি কঠিন হচ্ছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার (Turkey-Syria Earthquake)। ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। প্রশাসন সূত্রে খবর, সোমবারের ভয়াবহ ভূমিকম্পে এখনও অবধি ১৫ হাজারেরও বেশি মানুষের

IVF প্রযুক্তির সাহায্যে মহাকাশে জন্ম নেবে শিশু! অসাধ্য সাধন করবেন বিজ্ঞানীরাIVF প্রযুক্তির সাহায্যে মহাকাশে জন্ম নেবে শিশু! অসাধ্য সাধন করবেন বিজ্ঞানীরা

মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের গবেষণার কোন শেষ নেই। প্রতিনিয়তই মহাকাশ নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এরই মধ্যে এবার শোনা গেল, মহাকাশেও কি শিশুর (baby) জন্ম হতে পারে? এই