অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ - Ei Bangla
Ei Bangla বিনোদন অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ

অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ


‘পাঠান’ নিয়ে বিতর্ক চলছিল। বয়কটের আবহেও মুক্তির আগে তেমন ভাবে প্রচার চালাননি শাহরুখ খান। তবে ছবি মুক্তির পঞ্চম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক তথ্য দিলেন নায়ক। অতিমারির মন্দার বাজারে তিনি নাকি পেশাবদলের কথাও ভাবছিলেন! পিৎজ়া বানানো শিখছিলেন শাহরুখ।

আরো পড়ুন- বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে

৪ বছর পরে তিনি ফিরেছেন বড় পর্দায়। গত দশ বছরে তাঁর কোনও ছবিই বক্স অফিসে তেমন চলেনি। তার পর অতিমারি দেখা দিতে মুষড়ে পড়েছিলেন শাহরুখ। ভাবছিলেন, রান্না শিখে যদি রোজগার করা যায়। ইতালিয়ান পদ বানানোর তালিমও নিচ্ছিলেন বলে জানান। বললেন,‘‘পিৎজা বানিয়েছি। পাঠানের সময়ে সেটের সবাইকে খাওয়াতাম এনে।’’

‘পাঠান’-এর অন্য কলাকুশলীও ছিলেন সোমবারের বৈঠকে। সবার সামনে ‘বাদশা’কে প্রশ্ন করা হয়, কতটা কঠিন ছিল এত দিন রুপোলি পর্দায় থেকে দূরে থাকা? উত্তরে সেই শাহরুখোচিত জবাব, ‘‘এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।’’

প্রচারে না এলেও অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে কথোপকথন চালিয়েছেন শাহরুখ। যে কোনও প্রশ্নের উত্তর দিয়েছেন ধৈর্য ধরে। তাঁর জবাবে টের পাওয়া গিয়েছে বুদ্ধিমত্তার ছাপ। কখনও রেগে যাননি অপ্রিয় প্রশ্নের মুখেও। তবে শাহরুখের এই অন্ধকার অধ্যায়ের কথা আঁচ করতে পারেননি দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’

নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া: আজ উল্টোরথের দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে কাঁচরাপাড়ার ‘আমরা সবাই ক্লাব’ শুরু করে দিল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৫১তম বর্ষে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা

Anurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতিAnurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতি

এই মুহূর্তে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি পুরোনো হয়েও নতুন সব ধারাবাহিককে একেবারে ক্লিনবোল্ড করে দিচ্ছে। টিআরপির তালিকাতে প্রতি সপ্তাহেই সেরা দশে নাম

প্রকাশ্য মঞ্চে স্বপ্না চৌধুরীর সঙ্গে উদ্দাম নেচে ঝড় তুললো খুদে কন্যা, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাপ্রকাশ্য মঞ্চে স্বপ্না চৌধুরীর সঙ্গে উদ্দাম নেচে ঝড় তুললো খুদে কন্যা, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

এবার ‛ম্যায় ইংলিশ মিডিয়াম’ (Main English Medium) গানে নেচে তাক লাগালেন হরিয়ানভি কুইন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। তবে তিনি বরাবরের মতন নেট দুনিয়ার হট সেনসেশন। প্রতিনিয়ত মানুষ আপগ্রেড হচ্ছে, তেমনি

চরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা, ঘুরতে গিয়ে শীতল বিছানায় ছড়ান উষ্ণতা! রইল টিপসচরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা, ঘুরতে গিয়ে শীতল বিছানায় ছড়ান উষ্ণতা! রইল টিপস

প্রচণ্ড গরম। একেবারে টেকা দায়। এরমধ্যে সঙ্গীকে নিয়ে পাহাড়ে যাওয়ার প্ল্যান? কোথায় যাবেন, কী কী করবেন, তা নিয়ে নানা আলোচনা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এই ট্রিপকে কীভাবে ইন্টারেস্টিং করা

Parineeti-Raghav Engagement: বাগদানের নতুন ছবি শেয়ার করলেন পরিণীতি!Parineeti-Raghav Engagement: বাগদানের নতুন ছবি শেয়ার করলেন পরিণীতি!

১৩ মে বাগদান সম্পন্ন হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। শিখ রীতি মেনে বাগদান সম্পন্ন হয়। দিল্লিতে হয়েছিল অনুষ্ঠান। এরপরই সোশ্যাল মিডিয়ায় বাগদানের দিনের বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন