আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI - Ei Bangla
Ei Bangla ভারত আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI


কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে।
আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের বিনিয়োগকারীদের উপরও। প্রসঙ্গত, বিভিন্ন ব্যাংগুলিরও আদানি গ্রুপে বিনিয়োগ রয়েছে। আর এর ফলে চিন্তায় পড়েছে দেশের সাধারণ মানুষ। যারা ব্যাংকে টাকা গচ্ছিত রেখেছেন। তবে আমানতকারীকে নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে আরবিআই। চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন।

গত সপ্তাহে প্রকাশ পেয়েছে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট। এই রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হয়েছে। এর পর থেকে আদানির শেয়ারে ধস নেমেছে এবং ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এই এক সপ্তাহে বিপুল পরিমাণ অর্থ লোকসান হয়েছে আদানির। এখনো পর্যন্ত প্রায় ১০ হাজার কোটি টাকা শেয়ার কমেছে আদানি গ্রুপের। এর জেরে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যাক্তিদের তালিকায় ৩ নম্বর থেকে ১৬ নম্বরে নেমে গিয়েছেন গৌতম আদানি (Goutam Adani)।

আরো পড়ুন- এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

আর এই ঘটনার পর থেকে সাধারণ মানুষের দুশ্চিন্তা বেড়েছে। কেননা আদানি গ্রুপে অনেকে বিনিয়োগ করেছিল। আদানির শেয়ার ধসে প্রভাব পড়েছে সেই কোম্পানিগুলির উপরও। এর মধ্যে রয়েছে অনেক বেসরকারি ব্যাংকও (Non Govt. Bank)। জানা গেছে, এ দেশের অনেক ব্যাংক আদানি গ্রুপকে ঋণ দিয়েছে। এই পরিস্থিতিতে আদানি গ্রুপের পতনের কারণে ব্যাংকে গচ্ছিত টাকার কি হবে? তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন সাধারন মানুষ। এতোদিন কেন্দ্রীয় ব্যাংক আরবিও (RBI) এ নিয়ে কোনো বিবৃতি জারি করেনি। ফলে সাধারণ মানুষের চিন্তা আরো বেড়েছিল।

তবে আজ আরবিআই একটি বিজ্ঞপ্তি (Notice) জারি করেছে। যার ফলে সাধারণ মানুষ ব্যাংকে গচ্ছিত টাকা নিয়ে অনেকটাই সুরক্ষিত হয়েছে। আজকে আরবিআই কর্তৃক যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে , ‘‘সংবাদমাধ্যমের প্রতিবেদনে একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার চিত্র উঠে এসেছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রক এবং নজরদার হিসাবে আরবিআই ব্যাঙ্কিং ক্ষেত্রের উপর প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়াকর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া

অপেক্ষার অবসান! দলের হাইকমান্ড কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে সিনিয়র কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার নামই চূড়ান্ত করেছে। সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারও গতকাল দিল্লিতে দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। দুজনের

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

MiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কেMiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কে

ভারতের রণতরী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল যুদ্ধবিমান মিগ-২৯কে (MiG-29K)। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে

মুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তিমুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তি

বিশ্বের ধনকুবেরদের তালিকায় থাকা মুকেশ আম্বানিকে (mukesh ambani) চেনে না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুশকিল। শুধুমাত্র মুকেশ আম্বানিই নয়, তাঁর পরিবারের প্রায় সকল সদস্যকেই বেশিরভাগ সময় সংবাদ শিরোনামে

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়

কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩

ফায়ারিং রেঞ্জে চলছিল সেনা অভ্যাস। আচমকাই কামান থেকে দাগা গোলা গিয়ে পড়ল ওই এলাকারই একটি বাড়িতে। যা ফেটে মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩। প্রত্যেকেই একই