কাশ্মীরে ইতিহাস গড়ল 'পাঠান', শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা - Ei Bangla
Ei Bangla ভারত,বিনোদন কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা


কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা নজির গড়ছে এই ছবি। তবে এ বার ৩২ বছর কাশ্মীরে সিনেমা হলের বাইরে হাউসফুল বোর্ড। সৌজন্যে সেই শাহরুখ খান।

আরো পড়ুন- মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন হয়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন ওই প্রেক্ষাগৃহের। তিন দশক পর সিনেমা হল খুলল কাশ্মীরে। তাতেই রমরমিয়ে চলছে পাঠান। দিনে প্রায় ১২-১৪ টি শো হাউসফুল। এক কথায় উপত্যকায় এখন শুধুই শাহরুখ ম্যাজিক। ৩২ বছর পর প্রায় ইতিহাসের সাক্ষী হল কাশ্মীর।

আইনক্সের মালিক বিজয় ধর যে পরিসংখ্যান দিয়েছেন তাতে বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে ১৪টি শো প্রর্দশিত হয়েছে। ছবি মুক্তির দিন নাকি হলে জায়গা ছিল না। আসনসংখ্যা ছাড়িয়ে গিয়েছে দর্শকদের ভিড়। বৃহস্পতিবার প্রায় ৫টা শো-ই হাউসফুল। তাঁর কথায়, ‘‘প্রথম বার শাহরুখ খানের ছবি কাশ্মীরে, এও এক অভূতপূর্ব সাফল্য।’’প্রথম দিন দেশ ও বিদেশ মিলিয়ে ছবিটি ১০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে সেই নিরিখে ছবির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ কোটি ৬০ লক্ষ টাকা। অর্থাৎ প্রথম দু’দিনে ‘পাঠান’ সারা বিশ্বে ২১৯ কোটি ৬০ লক্ষ টাকার ব্যবসা করেছে। সপ্তাহান্তে এই সংখ্যা কোথায় দাঁড়ায় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Nusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহানNusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান

আবারও শিরোনামে অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বিতর্ক ও সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে এবার পেখম মেলে নাচ করাবর আহ্বান জানাচ্ছেন তারকা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার

১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে

দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ

প্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেনপ্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেন

প্রতি বছরই বাড়ছে শিবলিঙ্গের দৈর্ঘ্য! মাতঙ্গেশ্বর মন্দিরে শিবলিঙ্গের রহস্যে আজও অবাক হয় ভক্তরা। মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে

সলমানের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, জীবন তছনছ হয়ে যায় এই গায়িকারসলমানের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, জীবন তছনছ হয়ে যায় এই গায়িকার

গোটা বলিউড (Bollywood) নাকি একজনেরই অঙ্গুলিহেলনে চলে! তিনি শাহরুখ নন, আমির নন, খিলাড়ি অক্ষয় কুমারও নন, তিনি হলেন বলিউডের দাবাং সুপারস্টার সালমান খান (Salman Khan)। একবার যদি কেউ তার রোষানলে

মণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপিমণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপি

বিজেপি মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে (N Biren Singh) তাঁর পদ থেকে অপসারণ করতে চাইছে। ইতিমধ্যে মণিপুরের জন্য নতুন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর সন্ধানে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সহিংসতা নিয়ন্ত্রণে

চরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা, ঘুরতে গিয়ে শীতল বিছানায় ছড়ান উষ্ণতা! রইল টিপসচরম গরমে যৌনতা হোক আরও চাঙ্গা, ঘুরতে গিয়ে শীতল বিছানায় ছড়ান উষ্ণতা! রইল টিপস

প্রচণ্ড গরম। একেবারে টেকা দায়। এরমধ্যে সঙ্গীকে নিয়ে পাহাড়ে যাওয়ার প্ল্যান? কোথায় যাবেন, কী কী করবেন, তা নিয়ে নানা আলোচনা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এই ট্রিপকে কীভাবে ইন্টারেস্টিং করা