আমাদের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের - Ei Bangla
Ei Bangla ভারত,রাজনীতি আমাদের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের

আমাদের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের


ফের একবার বিদেশের মাটিতে মোদী সরকারের সমালোচনা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ব্রিটিশ এমপি-দের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলেন মাইক খারাপ। রাহুল গান্ধীর মতে, অবস্থাটার সঙ্গে ভারতীয় সংসদের মিল আছে। তবে সেখানে মাইক খারাপ হয়নি। বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।

আরো পড়ুন –Breaking: অনুব্রতকে নিয়ে আজই দিল্লি রওনা হচ্ছে ইডি!

ঠিক কী বলেছেন রাহুল গান্ধী?

ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনাসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দেখেন তাঁর মাইক খারাপ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি নিছক মজার ছলে বলেন, “এই পরিস্থিতির সঙ্গে ভারতীয় সংসদের মিল রয়েছে। তবে সেখানে মাইক খারাপ হয় না। বিতর্ক চলাকালীন বিরোধীদের কণ্ঠরোধ করতে মাইক বন্ধ করে দেওয়া হয়।”

ব্রিটিশ এমপি বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে হাউস অব কমন্সের ব্রিটিশ এমপি-দের একাংশের সঙ্গে কথা বলেন রাহুল। তিনি বলেন, “নোটবন্দি, GST, চিনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনাই করতে দেওয়া হয়নি ভারতীয় সংসদে। আমার সংসদের বিতর্কের কথা মনে আছে। আমি কথা বলার সময় বহুবার বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রোফোন। কিন্তু, এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি। পরিস্থিতি বদলাচ্ছে। সংসদের বাইরে দাঁড়ানোর জন্যও আমাদের গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের লড়াই চলবে।”

অনুষ্ঠান চলাকালীন ব্রিটিশ সাংসদদের দেখা গিয়েছে রাহুলের কথা শুনে স্তব্ধ হয়ে যেতে। অনেকে আবার করতালিও দিয়েছেন।

রাহুলের বক্তব্য, ‘‘আমার সংসদের বিতর্কের কথা মনে আছে। কিন্তু এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি। পরিস্থিতি বদলাচ্ছে। সংসদের বাইরে দাঁড়ানোর জন্যও আমাদের গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের লড়াই চলবে।’’

রাহুলের বক্তব্য, ‘ভারত জোড়ো’ যাত্রা তাঁকে ধৈর্যশীল হতে, অন্যের কথা শুনতে শিখিয়েছে।ব্রিটিশ পার্লামেন্টে বসে রাহুল সোজাসুজি বলেন, ‘‘ভারতীয় গণতন্ত্র সঙ্কটের মুখে পড়েছে। ভেবে দেখুন ইউরোপের চেয়ে সাড়ে তিন গুণ বড় দেশ যদি অগণতান্ত্রিক হয়ে যায় তা হলে কী হবে? পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলির উপরে কী প্রভাব পড়বে?’’ ভারতের ভবিষ্যৎ নিয়ে রাহুলের কী ধারণা? তাঁর মতে, ‘‘ভারতের ভবিষ্যৎ ভালই। কিন্তু বর্তমান সঙ্কট কাটানো প্রয়োজন।’’রাহুলের শ্রোতাদের মধ্যে ছিলেন টিউলিপ সিদ্দিক, তনমনজিৎ ধেসি, নভ মিশ্র ও ভ্যালেরি ভাজ়ের মতো ব্রিটিশ এমপি-রা। হাজির ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য লর্ড বিলিমোরিয়া ও লর্ড ঢোলাকিয়াও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রেরভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) এবার গরুকে আলিঙ্গন (Cow Hug Day)। মোদি সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি (Notice) । ১৪ ফেব্রুয়ারি (14th February) গরুকে আলিঙ্গন দিবস ((Cow Hug Day) পালনের বিজ্ঞপ্তি। ‘গরু

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোনভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন।

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালেঅসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার

বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তিরবান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির

মদের সাথে দুটি ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পরলো ৪১ বছর বয়সী এক ব্যক্তি! জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। তার পর দিন সকাল

কন্যাকুমারীতে ধ্যানের পরে দিল্লি ফেরার পথে দেশবাসীকে বার্তা মোদীরকন্যাকুমারীতে ধ্যানের পরে দিল্লি ফেরার পথে দেশবাসীকে বার্তা মোদীর

লোকসভা ভোটের প্রচার শেষ হতেই কন্যাকুমারীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানের বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার ধ্যানে বসেছিলেন তিনি। ধ্যান শেষে কন্যাকুমারী থেকে দিল্লি ফেরার পথে বিমানে বসে দেশবাসীর উদ্দেশে

পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলেপঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে

আসন্ন পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? তা নিয়ে জোর চর্চা তৃণমূলে। নেতার ব্যাগ, জলের বোতল ইত্যাদি বয়ে যে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না, তা আগেই স্পষ্ট