দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ

দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ


মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামের স্ট্যান্ড এলাকায়। রীতিমতো তৃণমূলেরই একাংশ নেতাকর্মীরা ওই এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভ দেখানো হয় তৃণমূল নেত্রী প্রতিভা সিংহকে।

যদিও এদিন ইংরেজবাজার ব্লকের তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ দিদির দূত হিসাবে ওই গ্রামে গিয়েছিলেন। কিন্তু গ্রামের একাধিক সমস্যার প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেত্রীর সামনেই বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ নেতাকর্মীরা। এবং তাদের সঙ্গে সামিল হন কয়েকশো গ্রামবাসী। আর এই বিক্ষোভের জেরে চরম অসস্তিতে পড়ে যান জেলা তৃণমূল নেত্রী প্রতিভা সিংহ । তিনি বর্তমানে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ পদে রয়েছেন।

এদিকেই বিক্ষেভের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। প্রায় এক ঘন্টা অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
এদিকে স্থানীয় তৃণমূল নেতা নাসিমুল ইসলাম সহ আরো বেশ কিছু দলীয় নেতাকর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কোন উন্নয়নমূলক কাজ হয় নি। রাস্তার বেহাল অবস্থা তো রয়েছেই। তাছাড়াও সংশ্লিষ্ট এলাকার একটি কবরস্থানের জন্য হাইমাস টাওয়ারের ব্যবস্থা করা হলেও, সেটি এই কবরস্থানে বসানো হয় নি। সেটি অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও তৃণমূলের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ নিজের খেয়াল খুশি মতো এই এলাকার অঞ্চল কমিটি গঠন করেছেন। যাদেরকে মানুষ পছন্দ করছে না, তাদেরকে কমিটিতে বড় বড় পদ দেওয়া হয়েছে।

এদিন বিক্ষোভকারী তৃণমূলের, একাংশ নেতাকর্মীদের অভিযোগ, ইংরেজবাজার ব্লকের সভানেত্রী প্রতিভা সিংহকে এব্যাপারে এদিন ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি গ্রামে দিদির দূত কর্মসূচিও করতে দেন নি ক্ষিপ্ত বাসিন্দারা। বাধ্য হয়ে ওই তৃণমূল নেত্রীকে ফিরে যেতে হয়েছে।

যদি এপ্রসঙ্গে ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ বলেন, এলাকায় রাস্তা বেহাল রয়েছে এ কথা ঠিক। যা নিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু যে এলাকার রাস্তা নিয়ে এদিন অসন্তোষ দেখানো হয়েছে। সেই এলাকার রাস্তার টেন্ডার অনেকদিন আগেই হয়ে গেছে। খুব শীঘ্রই এলাকার রাস্তা তৈরির কাজ হবে। আর যেসব অন্যান্য অভিযোগ তোলা হচ্ছে তার কোন ভিত্তি নেই । দলের কোন নেতা কর্মীরা ছিলেন না। যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দেরতৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের

মালদা: মির্জাতপুর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।পরানপুর গ্রাম পঞ্চায়েত

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপিরঅসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি

মালদার কালিয়াচকে মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকামালদার কালিয়াচকে মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা

মালদাঃ ফের রাজ্য থেকে উদ্ধার রাশি রাশি টাকা। মালদা জেলায় কালিয়াচক থানা (Kaliachak Police Station) এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজবাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ

দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা