নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪ - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪


বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার কালিগঞ্জ থানার পুলিস। সূত্র মারফৎ খবর পেয়ে গতকাল, রবিবার সন্ধ্যেবেলা কালিগঞ্জের পলাশী-রামনগর ঘাট এলাকায় পুলিস হানা দেয়। সেখানেই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ওই ৪ ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতরা হল তইব আলি শেখ, নিজামুদ্দিন শেখ, নজরুল ইসলাম ও উকিল শেখ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে, কার্তুজ সহ দুটি স্বয়ংক্রিয় পিস্তল, ম্যাগাজিন ও ১০ কেজি ওজনের বিস্ফোরক। দুষ্কৃতীরা যেই দু’টি মোটর বাইকে করে এসেছিল সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

আরো পড়ুন- হিন্দু মন্দিরে আক্রমণ বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

ধৃতরা একটি আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিস। তারা ওই অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই কালিগঞ্জে এসেছিল বলে জানতে পেরেছে পুলিস। অস্ত্র ও বিস্ফোরকগুলি হাত বদল করার সময়ই পুলিসের হাতে ধরা পড়ে যায় সকলে। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় বাইরের রাজ্য থেকে এই বিপুল অস্ত্র-শস্ত্র ঢোকার ঘটনায় স্বভাবতই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনCBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র

বাংলার মুকুটে নয়া পালক! দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলাবাংলার মুকুটে নয়া পালক! দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলা

বাংলার মুকুটে নয়া পালক। দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা পশ্চিমবঙ্গ বিদ্যুত্‍ উন্নয়ন নিগম। ‘রাজ্যের জন্য খুবই গর্বের বিষয়’, টুইট করলেন মুখ্যমন্ত্রী। দেশে যতগুলি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা রয়েছে, তার মধ্যে সেরার তকমা

২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির

স্ত্রী, নিজের আত্মীয়, ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে রেখেও হয়ত আর জায়গা হচ্ছিল না। তাই বোধ হয় তাঁর হয়ে খেটে দেওয়া দিনমজুরদের অ্যাকাউন্টও ‘ধার’ করতে হয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ! চাঞ্চল্য নদিয়ায়

মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল আস্ত সাপ! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের দমপুকুরের ৬০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মিড ডে মিলের

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুররাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা