২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ ২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির

২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির


স্ত্রী, নিজের আত্মীয়, ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে রেখেও হয়ত আর জায়গা হচ্ছিল না। তাই বোধ হয় তাঁর হয়ে খেটে দেওয়া দিনমজুরদের অ্যাকাউন্টও ‘ধার’ করতে হয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া তথ্য ইডি-র কাছে। দিনমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিয়োগ দুর্নীতির টাকা। শান্তনু সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল।

ইডি সূত্রে খবর, দিনমজুরদের দিয়ে জোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন শান্তনু। তাঁদের দিয়ে জোর করে চেকবুকে সই করিয়ে নিতেন। তারপর দিনমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা লুকিয়ে রাখতেন শান্তনু।

আরো পড়ুন- অপারেশন আইভার! দেশের স্বার্থে নিজেদের এজেন্টদেরকেও হত্যা করতে পিছপা হয়না ইসরায়েলের গোয়েন্দা সংস্থা

হুগলির যুবনেতা শান্তনুর বাড়ি থেকে ৩০০ জনের চাকরিপ্রার্থীর যে তালিকা মিলেছিল তার বাইরেও ২৬ জনের তালিকা পেয়েছে ইডি। ওই তালিকাভুক্ত ২৬ জনকে চাকরি পাইয়ে দিতে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তলকে প্রায় ১কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও আদালতে দাবি করেন ইডির আইনজীবী। ইডির তরফে আদালতে এ-ও জানানো হয়, মূলত স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে অবৈধ উপায়ে নিয়োগের জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল।

ইডির আরও অভিযোগ, ‘লোটাস কনস্ট্রাকশন’ নামের একটি সংস্থাকে প্রভাব খাটিয়ে টেন্ডার এবং কাজ পাইয়ে দিয়েছিলেন শান্তনু। পরে সেই কোম্পানি থেকে নিজের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টে টাকা সরানোর অভিযোগও তোলা হয়েছে শান্তনুর বিরুদ্ধে। আদালতে ইডির কৌঁসুলি জানান, আয়ের উত্‍স লুকোতে, দিনমজুরদের মজুরি দেওয়ার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চেকবুকে মজুরিপ্রাপকদের দিয়ে সই করিয়ে নিয়ে রেখেছিলেন শান্তনু। তদন্তকারীরা মনে করছেন এর মাধ্যমেও টাকা নয়ছয় করা হয়েছে। তদন্তে শেষ ১৪ দিনে কী অগ্রগতি হয়েছে, বিচারক তা জানতে চাইলে তদন্তকারী আধিকারিক গিয়ে সবটা ব্যাখ্যা করেন।

বুধবার শান্তনুর আইনজীবী অবশ্য জামিনের আবেদন করেননি। আদালতের সওয়াল জবাব পর্বে শান্তনুর আইনজীবীদের প্রশ্ন, যে ১ কোটি ৪০ লক্ষ টাকার কথা কথা বলা হচ্ছে, তা যে অবৈধ নিয়োগের জন্যই দেওয়া হয়েছিল, তার প্রমাণ কোথায়? তাঁদের দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকার কথা বলা হচ্ছে, তা আসলে ঋণের টাকা। ইডির তরফ থেকে বার বার শান্তনুর পরিচয় হিসাবে একটি বিশেষ দলের পরিচয় ব্যবহার করা নিয়েও আপত্তি জানান শান্তনুর আইনজীবীরা। তাঁদের বক্তব্য, উনি তো চাকরি করতেন। সেই পরিচয়টা ব্যবহার করা হয় না কেন? কুন্তলের আইনজীবী এই প্রসঙ্গে আরও বলেন, ‘শান্তনু এত বোকা নন যে, যখন চারদিকে দুর্নীতির তদন্তে তল্লাশি চলছে, তখন উনি বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথি রেখে দেবেন।’ এটি সাজানো ঘটনা হতে পারে বলে সন্দেহপ্রকাশ করেন তিনি। বুধবার শান্তনুর হয়ে সওয়াল করেন দুই আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং অভিজিত্‍ ভদ্র।

গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা (অধুনা দল থেকে বহিষ্কৃত) শান্তনু। রাজ্য বিদ্যুত্‍ বণ্টন নিগমের কর্মী শান্তনু কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বলে দাবি করে ইডি। ইডির অভিযোগ, সরকারি চাকরি বিক্রি করেই এত টাকা আয় করছেন শান্তনু। ধৃত শান্তনুর পিছনে কে বা কারা ছিলেন, চাকরি বিক্রি করার টাকা শান্তনুর কাছ থেকে কোন হাতে জমা হত, তা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা খুঁজে পান তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসবশান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

মালদাঃ খোল দ্বার খোল লাগলো যে দোল। শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা আপামর মালদহবাসী। মঙ্গলবার সাড়ম্বরে মালদা শহরের জেলা

হাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথহাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথ

এইবাংলা ডেস্কঃ অসম্পূর্ণ হাত নিয়ে জন্মানো ছেলেকে ছেড়ে চলে গেছেন মা। ঠাকুমা ও পিসি তিল তিল করে বড় করেছেন সেই ছেলেকে। দুই হাত না থাকায় নাম রেখেছিলেন জগন্নাথ। খর্বকায় হাতে

নবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশননবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশন

আদর্শ আচরণ বিধি লাগু হলেও যেহেতু নবজোয়ার রাজনৈতিক কর্মসূচি তাই চলবে। আজ কল্যাণীতেই শেষ অধিবেশন। জনসংযোগ যাত্রা কাকদ্বীপে শেষ হবে। উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। উত্তর ও