খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল

খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল


অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোর খেলতে খেলতে হঠাৎই মলদ্বার দিয়ে গল্ফ ঢুকিয়ে ফেলে একটি গল্‌ফ বল। সেই বল চলে যায় সোজা বৃহদন্ত্রে। সে বল কোনও অস্ত্রোপচার ছাড়াই বার করে আনলেন চিকিৎসকরা।

কীভাবে ঘটল এমন ঘটনা?

অস্ট্রেলিয়ায় চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত একটি পত্রিকায় প্রকাশিত তথ্য বলা হয়েছে, ওই কিশোরের ‘এক্স-রে’ করে দেখা যায়, সাদা গোলাকার, ডিমের মতো দেখতে একটি বস্তু রয়েছে তার পেটের তলার দিকে। যেটি আসলে গল্‌ফ খেলার একটি বল।

ঘটনাটি ঘটানোর পর, নিজে থেকে বলটি বার করতে না পেরে ভয় পেয়ে ওই কিশোর ছুটে যায় তার মায়ের কাছে। জানতে পেরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আস্ত একটি বল পেটের মধ্যে ঢুকে থাকার পরও তার শরীরে কোনও অস্বস্তি হয়নি। চিকিৎসকরা প্রাথমিক ভাবে ‘সাকশন কাপ’, ‘মেডিক্যাল নেট’, ‘রিট্রিভার পাউচ’ এবং ‘বেলুন ক্যাথিটার’-সহ যাবতীয় যন্ত্রপাতি ব্যবহার করে পেটের ভিতর থেকে বলটি বার করার চেষ্টা করেন। বার বার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কিশোরের পরিবারের লোকজনও এই চিকিৎসা পদ্ধতিতে প্রবল আপত্তি জানাতে থাকেন।    

বলটি বার করার জন্য দু’ঘণ্টা ধরে মলদ্বারের উপর চিকিৎসকদের নানা রকম প্রচেষ্টার পরও দেখা যায়, বলটির অবস্থানে কোনও পরিবর্তন না হওয়ায়, শেষে পেট পরিষ্কার হয় এমন একটি জিনিস জলে গুলে খাইয়ে দেওয়া হয়।

চিকিৎসকরা জানান, এক লিটার মতো সেই দ্রবণ খাওয়ার পর, বৃহদন্ত্র থেকে মলদ্বার পর্যন্ত কোনও রকম ক্ষয়-ক্ষতি না করে, সাধারণ ভাবেই বলটি পেট থেকে বেরিয়ে আসে। গোটা কর্মকাণ্ডে সময় লাগে ঘণ্টা তিনেক। এমন ঘটনা কাঙ্ক্ষিত না হলেও ভবিষ্যতে যদি কারও সঙ্গে তা ঘটে, সে ক্ষেত্রে আগেই অস্ত্রোপচারের দিকে না গিয়ে এই দ্রবণ খেয়ে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

চিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবেচিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে

কোভিড নিয়ে চিনের উদ্বেগ আরও বাড়বে। এমনটাই মনে করছে ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। রীতিমতো গাণিতিক পদ্ধতি অনুসরণ করে তাঁরা দেখিয়েছেন, আগামী জানুয়ারি মাসে সে দেশের অন্তত ২৫ হাজার মানুষ কোভিডে

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিংটানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

চিনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন

জাপানি কিলার রোবট ২৯ জন বিজ্ঞানীর প্রাণ কেড়ে নিয়েছিল! ভেঙে ফেলার পরও নিজে নিজে হচ্ছিলো রিপেয়ারজাপানি কিলার রোবট ২৯ জন বিজ্ঞানীর প্রাণ কেড়ে নিয়েছিল! ভেঙে ফেলার পরও নিজে নিজে হচ্ছিলো রিপেয়ার

গত কয়েক বছর ধরে হলিউড (Hollywood) থেকে শুরু করে বলিউডে (Bollywood) রোবট (Robot) নিয়ে অনেক সিনেমায় তৈরি হয়েছে। যেখানে রোবটগুলিকে মানুষের রক্ষা কর্তা হিসাবে দেখানো হয়েছে। রজনীকান্ত অভিনীত রোবট ছবিটিও

পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’

পাকিস্তানেও ‘পাঠান’ রাজ। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও অব্যাহত ‘পাঠান’ ঝড়। বিশ্বজুড়ে ৭০০ কোটির বেশি ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত শাহরুখ খানের এই ছবি। এমনকি, প্রতিবেশী দেশেও ‘পাঠান’

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জেমহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমাবাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমা

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ। ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতীর প্রতিমা। নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও।