নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া - Ei Bangla
Ei Bangla ভারত নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া

নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া


নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া। মা হওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছেন কেরালার তিরুঅনন্তপুরমের বাসিন্দা জাহাদ এবং কোঝিকোড়ের বাসিন্দা জিয়া পাভাল। দু’বছর আগে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন তাঁরা। এরপর সন্তান-সুখ পাওয়ার ইচ্ছে জাগে জাহাদের। আসলে, তাঁদের সম্পর্ক তো আর পাঁচটা রূপান্তরকামীদের মতো নয়, সম্পর্কের আলদা মর্যাদা চেয়েছিলেন তাঁরা।

কেরলের রূপান্তরকামী যুগল জ়াহাদ পাভাল ও জিয়া পাভাল এখন তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায়। ২৩ বছর বয়সি জ়াহাদ রূপান্তরিত পুরুষ। ২১ বছর বয়সি রূপান্তরিত মহিলা জিয়া নিজেই ইনস্টাগ্রামে স্বামীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। দেশে এমন ঘটনা এই প্রথম। ইনস্টাগ্রামে জিয়া লেখেন, ‘‘আমার মা হওয়ার স্বপ্ন ও জ়াহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।’’

https://www.instagram.com/p/CoKQsHyv-Vd/?igshid=YmMyMTA2M2Y=

তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জ়াহাদ-জিয়া। দেখা হওয়ার পরেও তাঁরা হরমোন থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে তাঁদের মনে অভিভাবক হওয়ার ইচ্ছে জাগে। তাই কিছু দিনের জন্য তাঁরা তাঁদের হরমোন থেরাপি বন্ধ রেখেছিলেন। শিশুর জন্মের পর আবার তাঁরা হরমোন থেরাপি শুরু করবেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়া বলেন, ‘‘বেশির ভাগ রূপান্তরকামীদেরই সমাজ বয়কট করে। অনেকের ক্ষেত্রে পরিবারের লোকজনও পাশে থাকেন না। আমরা প্রথম থেকেই একটি সন্তান চেয়েছিলাম, যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি। আমাদের পরেও যাতে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকে। অনেক রূপান্তরকামীরা আমাদের মতোই বা-মা হতে চান। তবে সমাজের চোখরাঙানির ভয়, তাঁরা সেই সিদ্ধান্তটি নিয়ে উঠতে পারেন না। রূপান্তরকামীরাও সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন। সেই উদাহরণই সকলের সামনে তুলে ধরতে চেয়েছি আমরা। প্রথম দত্তক নেওয়ার দিদ্ধান্ত নিলেও আইনি পথে নানা বাধা আসে। তার পরেই স্থির করি, সমাজের চোখরাঙানি উপেক্ষা করে নিজেরাই বাবা-মা হব।’’

অভিভাবক হতে পেরে জ়াহাদ-জিয়া দু’জনেই বেজায় খুশি। আর পাঁচ জন সাধারণ অভিভাবকদের মতো তাঁরাও উপভোগ করছেন জীবনের এই নতুন পর্যায়। অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটও করিয়েছেন তাঁরা। জিয়া ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সেই সব ছবি। ছবিগুলি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে নানা মহলে। খালি গায়ে স্ফীত উদরে হাত দিয়ে দাড়িয়ে রয়েছেন জ়াহাদ। চোখেমুখে খুশির জেল্লা! শাড়ি পরে দক্ষিণী সাজে তাঁকে সঙ্গ দিচ্ছেন জিয়া।

https://www.instagram.com/p/CoFoTzxvjWH/?igshid=YmMyMTA2M2Y=

নেটিজ়েনরা কেউ কেউ এই এই ফটোগুলি দেখে শুভেচ্ছা জানান রূপান্তরকামী যুগলকে। অনেকে আবার ফটোগুলি দেখে নিন্দার ঝড়ও তোলেন। তবে নিন্দকদের পাত্তা দিতে নারাজ এই যুগল। জ়াহাদ আট মাসের অন্তঃসত্ত্বা। মার্চেই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের

প্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেনপ্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেন

প্রতি বছরই বাড়ছে শিবলিঙ্গের দৈর্ঘ্য! মাতঙ্গেশ্বর মন্দিরে শিবলিঙ্গের রহস্যে আজও অবাক হয় ভক্তরা। মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে

প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?

নিউজ ডেক্সঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ১০ই মে হতে চলেছে ভোটগ্রহণ। গতবারের মত আসন ধরে রাখতে ভোটের আগে কঠোর পরিশ্রম করছে বিজেপি। নির্বাচনের এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী

ভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রেরভারতের এই খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনে বড় পদক্ষেপ কেন্দ্রের

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর

মোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারতমোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারত

বিশ্বজুড়ে সাফল্যের ঢাক পিটিয়ে চলা মোদি সরকারের গায়ে কালি লাগলো আরো একবার। গত ১০ বছরে বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ঢুকে পরল ভারত। আফগানিস্তান ও মায়ানমারের মতো দেশগুলির সঙ্গে একাসনে