মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে


মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ করে জানান, নারী নিপীড়নের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান।

আরো পড়ুন- কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩

আফগানিস্তানের শাসকেরা ইচ্ছাকৃত ভাবে নারীদের পিছিয়ে রাখার নিয়মতান্ত্রিক প্রচেষ্টা চালাচ্ছেন বলেও ওই বিব়ৃতিতে বলা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে নারীদের উপর এই দমন–পীড়ন আফগানিস্তানের শাসকদের ‘আত্মঘাতী পদক্ষেপ’।২০২১ সালের অগস্টে আফগানিস্তানে দ্বিতীয় বার ক্ষমতা দখলের পর প্রাথমিক ভাবে তালিবান জানিয়েছিল নারীদের অধিকার হরণের অভিপ্রায় তাদের নেই। কিন্ত পরবর্তী পর্যায়ে স্পষ্ট হয়ে যায় নব্বইয়ের দশকের প্রথম দফার শাসনের মতোই এ বারও তাদের লক্ষ্য, ইসলামের নামে কট্টরপন্থী শাসন প্রতিষ্ঠা করা। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সংকুচিত করার পাশাপাশি পর্দাপ্রথা বাধ্যতামূলক করা এমনকি, একা বাড়ির বাইরে বার হওয়ার উপরেও নানা বিধিনিষেধ জারি হয়েছে সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

আমাদেরকে প্রতিদিনও এক থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। এই যাতায়াত করার জন্য মানুষ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকে। এই যান বাহন গুলো একেক স্থানে একেক মতো। এনেকেই যাতায়াত

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহুপাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু

পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৮ । আহতের সংখ্যা বহু। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, ওই মসজিদটি সেদেশের উত্তর-পশ্চিম প্রান্তের শহর

ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬

ইউক্রেনে ‘মিসাইল-বৃষ্টি’ করল রাশিয়া। বৃহস্পতিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ, কৃষ্ণ সাগরের তীরবর্তী উপকূলীয় শহর ওডেসা ও দেশের দ্বিতীয় বড় শহর খারকিভ সহ মোট

রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনেররমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের

রমজানের খাবার সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ১১ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে করাচিতে। ঘটনায় বেশ কয়েকজন জখম

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিংটানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

চিনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন