আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ

আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ


গত ৯ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ । মৃতের নাম অঙ্কিত বাগাই ৷ জানা গিয়েছে, চার্চিল লেকে দেহটিকে ভাসতে দেখা যায় ৷ এরপরই আধিকারিকদের ডাকা হয় দেহটিকে উদ্ধারের জন্য ।

গত ৯ এপ্রিল সকাল সাড়ে দশটা নাগাদ শেষবারের মতো দেখা গিয়েছিল অঙ্কিতকে। তারপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। দীর্ঘ সময় ধরে অঙ্কিতের কোনও খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, ভার্জিনিয়া বা ওয়াশিংটনে চলে গিয়েছেন অঙ্কিত।

আরো পড়ুন- কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

মেরিল্যান্ডের বাসিন্দা অঙ্কিতের খোঁজে নানা জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। শেষবার একটি শপিং মলে দেখা গিয়েছিল তাঁকে। সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়। যেদিন অঙ্কিতের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়, সেদিনই লেক চার্চিল নামে একটি জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। যদিও তল্লাশি শুরু হওয়ার পর থেকে আচমকাই উধাও হয়ে যায় দেহটি, এমনটাই জানিয়েছেন অঙ্কিতের ভাই গোবিন্দ।

জলাশয়ের মৃতদেহটিই অঙ্কিতের, সেই বিষয়টি খতিয়ে দেখতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় পুলিশ। অন্তত তিন-চার ঘণ্টা ধরে নানা যন্ত্রপাতির সাহায্যে দেহটি খুঁজে বের করার চেষ্টা হয়। কিন্তু সেই সময়ে দেহটির নাগাল পায়নি পুলিশ। অবশেষে গত মঙ্গলবার ফের অঙ্কিতের দেহ ওই লেকেই ভেসে ওঠে বলে জানা যায়। সেই দেহ উদ্ধার করে তুলে দেওয়া হয় অঙ্কিতের পরিবারের হাতে। যদিও মৃত্যুর কারণ এখনও অজানা। অবশ্য স্থানীয় পুলিশের মতে, এই মৃত্যুর নেপথ্যে কোনও রহস্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভয়াল এই ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং সিরিয়ার বহু বাড়ি ও বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তায়-রাস্তায় বিরাট ফাটল

চিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবেচিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে

কোভিড নিয়ে চিনের উদ্বেগ আরও বাড়বে। এমনটাই মনে করছে ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। রীতিমতো গাণিতিক পদ্ধতি অনুসরণ করে তাঁরা দেখিয়েছেন, আগামী জানুয়ারি মাসে সে দেশের অন্তত ২৫ হাজার মানুষ কোভিডে

হিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজহিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সামনেই সেই দেশে সম্প্রতি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে চিন্তা জাহির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইস্যুতে ভারতকে আশ্বস্ত করলেন অ্যালবানিজ। আরো পড়ুন- এসএসসি

খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বলখেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল

অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোর খেলতে খেলতে হঠাৎই মলদ্বার দিয়ে গল্ফ ঢুকিয়ে ফেলে একটি গল্‌ফ বল। সেই বল চলে যায় সোজা বৃহদন্ত্রে। সে বল কোনও অস্ত্রোপচার ছাড়াই বার করে আনলেন

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিংটানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

চিনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়