সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

সিন্ধু জল চুক্তি নিয়ে গড়িমসির ফল ভালো হবেনা , পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের


সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারত (India) আর পাকিস্তানের মধ্যে বহুবার আলোচনা হয়েছে। অবশেষে সেই চুক্তি নিয়ে এবার কড়া অবস্থান ভারতের। সেই বিষয়ে ভারত পাকিস্তানকে (Pakistan) একটি নোটিশ (Notice) জারি করল।

পাকিস্তানে গৃহযুদ্ধ বাঁধল বলে। অর্থনৈতিক অবস্থা রীতিমত ভেঙে পড়েছে। একটা গ্যাস সিলিন্ডারের দাম প্রায় দশ হাজার টাকা। বাজারে সামান্য পিয়াঁজ, আলু, রুটি কিনতে গিয়ে কপাল চাপড়াচ্ছেন সাধারণ মানুষ। যে টাকায় একসময় পাঁচ কেজি জিনিস পাওয়া যেত সেই টাকায় এক কেজিও পাওয়া যাচ্ছে না। দেশটির এখন ঋণের ভারে বিধ্বস্ত। যার কারণে জনজীবন ওলটপালট হয়ে গেছে। এমত পরিস্থিতিতে ইসলামাবাদের উপর এক্সট্রা চাপ বাড়ল।

দীর্ঘদিনের আলাপ-আলোচনার পর 1960 সালে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে মধ্যস্থতায় পৌঁছয় দুই দেশ । এই চুক্তির স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক । যা বেশ কয়েকটি দেশের জল ব্যবহারে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময়ের জন্য একটি প্রক্রিয়া নির্ধারণ করেছিল।

যদিও সম্প্রতি পাকিস্তান অভিযোগ করে, কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে । 2016 সালে ওই অভিযোগ আনে পড়শি দেশ । প্রাথমিক ভাবে একটি নিরপেক্ষ দেশের পর্যবেক্ষণের দাবি তুলেছিল ইসলামাবাদ । যদিও তারপর আন্তর্জাতিক সালিশি আদালতে যায় তারা । এবার এই নিয়েই কুটনৈতিক চাল নয়াদিল্লির ।

আরো পড়ুন- গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় টাকা রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পারস্পরিক সম্মত উপায়ে এগিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল । যদিও পাকিস্তান 2017 থেকে 2022 সাল পর্যন্ত স্থায়ী সিন্ধু কমিশনের পাঁচটি বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছিল । একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, একতরফাভাবে সালিশি আদালতের দ্বারস্থ হয়ে সিন্ধু জলবন্টন চুক্তির নবম ধারা অগ্রাহ্য করেছে পাকিস্তান । যা নিয়েই পড়শি দেশের জবাব তলব করা হয়েছে । আগামী 90 দিনের মধ্যে এই বিষয়ে জবাব দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে ।

কুটনীতিবিদদের মতে, ইসলামাবাদ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে অস্বীকার করার পর বিশ্ব ব্যাংক একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং আদালতের সালিশি আদালতের চেয়ারম্যান নিয়োগের ঘোষণা দেওয়ার প্রায় 10 মাস পরে ভারতের এই পদক্ষেপ যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমাবাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমা

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ। ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতীর প্রতিমা। নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও।

সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডোসিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

সিরিয়ায় ভূমিকম্পে বাবাকে হারিয়েছে ১০ বছরের নাবিল সঈদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার। সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে জড়িয়ে ধরলেন। রোনাল্ডোর এই মানবিক মুখের প্রশংসা করেছেন

একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

আমাদেরকে প্রতিদিনও এক থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। এই যাতায়াত করার জন্য মানুষ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকে। এই যান বাহন গুলো একেক স্থানে একেক মতো। এনেকেই যাতায়াত

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ১৫ হাজার পার করল মৃতের সংখ্যা, প্রবল ঠান্ডায় প্রাণ ওষ্ঠাগত শিশু-বৃদ্ধদেরভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ১৫ হাজার পার করল মৃতের সংখ্যা, প্রবল ঠান্ডায় প্রাণ ওষ্ঠাগত শিশু-বৃদ্ধদের

যত সময় পার হচ্ছে, ততই পরিস্থিতি কঠিন হচ্ছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার (Turkey-Syria Earthquake)। ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। প্রশাসন সূত্রে খবর, সোমবারের ভয়াবহ ভূমিকম্পে এখনও অবধি ১৫ হাজারেরও বেশি মানুষের

ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডনফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডন

নয়াদিল্লিঃ ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ডনের ভাগ্নে আলি শাহের। সেপ্টেম্বরে ভারতে মোস্ট ওয়ান্ডেড আন্ডারওয়ার্ল্ড ডনের ভাগ্নেকে জেরা করে NIA। সর্বভারতীয় সংবাদ মাধ্যমন

পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’

পাকিস্তানেও ‘পাঠান’ রাজ। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও অব্যাহত ‘পাঠান’ ঝড়। বিশ্বজুড়ে ৭০০ কোটির বেশি ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত শাহরুখ খানের এই ছবি। এমনকি, প্রতিবেশী দেশেও ‘পাঠান’