আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা

আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা


অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। চাঁদিফাটা গরমে বুকভরা স্বস্তি দিতে শুক্রের বিকেলের পর থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে। শুধু কলকাতা শহরেই নয়, আজ সন্ধেয় বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতেও।

আরো পড়ুন- পঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দু

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে, মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছে থাকতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার কলকাতা ছাড়াও তিনটি জেলার (পশ্চিম র্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া) আজ বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের পাঁচ জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) কয়েকটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রপাতও হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেইসঙ্গে উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় (মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর) হালকা বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের দুটি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি কোনও জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়

এবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের (world trade center ) শাখা অফিস তৈরি হবে কলকাতায়। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনাআজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা

এইবাংলা ডেক্সঃ প্রখর দহনে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতার সর্বোচ্চ

নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার কালিগঞ্জ থানার পুলিস। সূত্র মারফৎ খবর পেয়ে গতকাল, রবিবার সন্ধ্যেবেলা কালিগঞ্জের পলাশী-রামনগর ঘাট এলাকায় পুলিস হানা দেয়। সেখানেই আগ্নেয়াস্ত্র

ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীরভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার – একের পর এক দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির নেতারা।

প্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়লপ্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়ল

কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান কার্ড (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিংক করিয়ে নিতে হবে। আর বাড়ানো যাবে না এই সময়সীমা। এহেন সিদ্ধান্তের