শরীরচর্চা বা ডায়েট ছাড়া ভুঁড়ি কমবে? কী ভাবে - Ei Bangla
Ei Bangla লাইফস্টাইল শরীরচর্চা বা ডায়েট ছাড়া ভুঁড়ি কমবে? কী ভাবে

শরীরচর্চা বা ডায়েট ছাড়া ভুঁড়ি কমবে? কী ভাবে


জিমে যাওয়ার নাম শুনলেই অনীহা আসে! অথচ বাড়তি ভুঁড়ি চিন্তা বাড়াচ্ছে? অন্য কোনও উপায় না পেয়ে অনেকেই সকাল বা বিকেলে হাঁটতে বেরোচ্ছেন। কেবল হেঁটেই কি ওজন কমানো সম্ভব? তবে হাঁটাই যদি আপনার একমাত্র শরীরচর্চা হয়, তা হলে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।দৌড়ানো আর হাঁটা— ওজন কমানোর ক্ষেত্রে দুই-ই বেশ উপকারী। দৌড়ানোর সময় অবশ্যই বেশি ক্যালরি ঝরে। দ্রুত ওজন কমানো যায়। তবে হেঁটেও কিন্তু মেদ ঝরানো সম্ভব। কিন্তু কী ভাবে হাঁটছেন সেটা খেয়াল রাখতে হবে। তাই প্রতি দিন হাঁটার সময় এই বিষয়গুলি খেয়াল রাখুন।

গতি: শুরুতেই খুব দ্রুত গতিতে আপনাকে হাঁটতে হবে না। কিন্তু ‘ব্রিস্ক ওয়াক’ করা প্রয়োজন। যদি কোনওদিন হাঁটার বা অন্য কোনও রকম ব্যায়াম করার অভ্যাস না থাকে তাহলে শুরুতে ২০ মিনিটে এক কিলোমিটার যাওয়া যাচ্ছে কি না দেখুন। একটু সড়গড় হয়ে গেলে চেষ্টা করুন ১৫ মিনিটে একই দূরত্ব যাওয়ার।

তবে এ ভাবে হাঁটার সময়ে শ্বাস-প্রশ্বাসের দিকে খেয়াল রাখতে হবে। আপনি তাড়়াতাড়ি হাঁটলে নিঃশ্বাস ঘন ঘন নেবেন। কিন্তু খেয়াল রাখতে হবে সেই অবস্থাতেও আপনি কথা বলতে পারছেন কি না। কথা বলায় কোনও রকম অসুবিধা হলে সেই অনুযায়ী গতির হেরফের করতে হবে।

কী ভাবে হাঁটছেন: গতি বাড়ানোর জন্য কী ভাবে হাঁটছেন সে দিকেও নজর দেওয়া জরুরি। হাঁটার সময় ‘হিল-টো মেথড’ পদ্ধতি মেনে চলুন। অর্থাৎ হাঁটার সময়ে ভেবে নিন আপনার পিছনে কেউ রয়েছেন। যাঁকে আপনি প্রত্যেক বার জুতোর তলাটা দেখাতে চাইছেন। হাঁটার সময়ে পা তুলতে হবে সেভাবেই।হাত মুঠো করে সামনে-পিছনে দোলান হাঁটার সময়ে। কিন্তু সোজোসুজি ভাবে। দৌড়ানোর মতো ভঙ্গিতে নয়। হাত দোলানোর সঙ্গে পায়ের ছন্দ ধীরে ধীরে মিলে যাবে। এ বার দেখুন কতক্ষণে এক কিলোমিটার যেতে পারছেন। পর দিন সেই তুলনায় ৫ সেকেন্ডও তাড়াতাড়ি যেতে পারলে বুঝবেন কাজ দিচ্ছে।

বিরতি নিয়ে গতি বাড়ান: এই পদ্ধতিকে বলা হয় ‘হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং’ বা এইচআইআইটি। মানে কিছুটা সময়ে যত বেশি গতিতে পারেন হাঁটুন। আবার কিছুটা সময়ে স্বাভাবিক গতিতে হেঁটে একটু জিরিয়ে নিন। ফের দ্রুত গতিতে হাঁটুন। এভাবে হাঁটলে অনেক বেশি উপকার পাবেন।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?দুবার ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? পেট ভালো আছে তো?

সকাল সকাল ঘুম থেকেই উঠে দিব্যি ব্রাশ করেছেন, মুখ ভালো করে ধুয়েছেন। কিন্তু মুখ থেকে দুর্গন্ধ কিছুতেই কমে না। সে এক অস্বস্তিকর পরিস্থিতি। কলেজ হোক বা অফিস, কারও মুখ থেকে

গরমে যৌনতায় অনিহা ! শরীরে চরম উত্তেজনা পেতে হলে জানুন নতুন পদ্ধতিগরমে যৌনতায় অনিহা ! শরীরে চরম উত্তেজনা পেতে হলে জানুন নতুন পদ্ধতি

চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা। এই সময় প্রিয় মানুষ যদি একটু কাছে আসতে চান, তাহলে মন জুড়ে চরম বিরক্তি! গরমে যৌনতার ইচ্ছে প্রকাশ করেন না বেশিরভাগ মানুষ ৷ কিন্তু ডাক্তারদের

কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়!কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়!

কখন সহবাস করলে মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পায়! অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এমনটি কেন হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের হরমোনের কারণে এমনটি দেখা যায়। আসুন

দুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান ACদুটো বোতল, একটি ফ্যান দিয়ে মাত্র ২০ টাকায় বানান AC

বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ। বেলা বাড়ার সাথে সাথে বইছে লু। রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে, কোথাও আবার ৪০ ডিগ্রির বেশি। এই অবস্থায় দুপুরে যে একটু শান্তিতে

শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!শুধু খাওয়ার নয়, বায়ু দূষণের কারনেও হতে পারে হার্টের অসুখ!

আগেকার যুগে যেমন সব জিনিসপত্র নির্ভেজাল ছিল তেমনি বর্তমান যুগে কোনো কিছুই নির্ভেজাল পাওয়া প্রায় অসম্ভব বলা চলে। হার্টের অসুখ সাধারণত হাই লিপিড, হাই ব্লাড প্রেসার, অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের

কম খরচে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখকম খরচে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখ

বৈচিত্র্যময় দেশ হলো ভারতবর্ষ। এখানে যেমন একদিকে রয়েছে উচ্চ-উচ্চ শৃঙ্গ ঠিক সেই রকমই আবার রয়েছে সমুদ্রতট। বিশ্বে যা রয়েছে তাই যেন রয়েছে ভারতে। যে কারণে ভারতকে উপমহাদেশ আখ্যা দেওয়া হয়ে