রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : প্যাডেল রিক্সা যেন হারিয়ে যেতে বসেছে। শহর থেকে গ্রাম, কোথাওই আর সেভাবে প্যাডেল রিকশা চোখে পড়ছে না। দু-চারজন এখনও কোনওরকমে এই প্যাডেল রিক্সা চালিয়ে রোজগারের চেষ্টা করছেন। কিন্তু আর কতদিন টোটোর সঙ্গে অসম লড়াই করে তাঁরা টিকে থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। দ্রুতগামী হওয়ায় এবং নির্ঝঞ্ঝাটে একসঙ্গে অনেকে মিলে পাড়ার অলিগলি দিয়ে যাতায়াতের সুযোগ থাকায় দ্রুতই প্যাডেল রিক্সার জায়গা দখল করে নিচ্ছে টোটো।শহরের পথে এখন আর শোনা যায় না প্যাডেল রিক্সার হর্নের প্যাঁ পুঁ শব্দ। একসময় বহরমপুর কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলির সামনে এবং বাস স্ট্যান্ডে সারি দিয়ে দাঁড়িয়ে থাকত রিক্সা। আলাদা করে থাকত রিক্সা স্ট্যান্ডও। সেখানে গেলেই মিলত তিন চাকার সাইকেলে রিক্সা। সেই সময় রিক্সায় চড়ার চল ছিল এতটাই যে রিক্সা পাওয়া মুশকিল হয়ে যেত সাধারণ মানুষের। কিন্তু এখন কান্দী, বেলডাঙা ও বহরমপুর শহরে সেসব জায়গায় গেলে শুধুই চোখে পড়ে টোটোর ভিড়। রিক্সার জায়গা সেখানে নেই বললেই চলে।অনেক খুঁজলে হয়ত দু’চারটে রিক্সা চোখে পড়তে পারে। তবে তারা আর কতদিন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে টোটোর দাম কয়েক লক্ষ টাকা হওয়ায় দরিদ্র রিকশাচালকদের সকলের পক্ষে পেশা পরিবর্তন করা সম্ভব হয়নি। এই অবস্থায় অসহায় গরিব মানুষগুলো আগামী দিনে কীভাবে সংসার চালাবেন সেটাই সবচেয়ে বড় চিন্তা হয়ে দেখা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দী, বহরমপুর, বেলডাঙা, রঘুনাথগঞ্জ, জঙ্গীপুর ও ডোমকল শহরে একসময় চলত প্রায় কুড়ি হাজারের মত রিক্সা। সেখানে বর্তমানে মাত্র ৪০ থেকে ৫০ টি রিক্সা এসে দাঁড়িয়েছে। সেই জায়গা দখল করে নিয়েছে টোটো। ভবিষ্যতে হয়ত স্মৃতির খাতাতেই থাকবে তিন চাকার সাইকেল রিক্সা।
মুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা

Related Post

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের
রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির
এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজবাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ
দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা

হাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনাহাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনা
‘হাতেখড়ি’ পর্ব শুরু হয়েছিল বিকেল ৫টায়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু পরেই, সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের
মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র
রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।
