এসএসসি গ্রুপ সি-তে চাকরি বাতিলের তালিকায় তৃনমূলের প্রাক্তন অঞ্চল চেয়ারম্যানের দুই মেয়ে ও জামাইয়ের নাম, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ এসএসসি গ্রুপ সি-তে চাকরি বাতিলের তালিকায় তৃনমূলের প্রাক্তন অঞ্চল চেয়ারম্যানের দুই মেয়ে ও জামাইয়ের নাম, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

এসএসসি গ্রুপ সি-তে চাকরি বাতিলের তালিকায় তৃনমূলের প্রাক্তন অঞ্চল চেয়ারম্যানের দুই মেয়ে ও জামাইয়ের নাম, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে


বড় মেয়ে উত্তর দিয়েছে ৮ টি ও ছোট মেয়ে উত্তর দিয়েছে ১৬ টি,এসএসসি গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের তালিকায় তৃনমূলের প্রাক্তন অঞ্চল চেয়ারম্যানের দুই মেয়ে ও জামাইয়ের নাম,চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

মালদাঃ- এসএসসি গ্রুপ ডি’র পর এবার গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এই ৮৪২ জনের নামের তালিকায় নাম রয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রাক্তন চেয়ারম্যান প্রকাশ দাসের দুই মেয়ে সম্পা দাস ও মাম্মি দাস এবং জামাই বিপ্লব দাসের নাম।এছাড়াও হরিশ্চন্দ্রপুর এলাকার একাধিক বিদ্যালয়ে গ্রুপ সি-তে কর্মরত কর্মীদের নাম রয়েছে। এই ৮৪২ জন আর স্কুলে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

জানা গেছে,মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামপুর গ্রামের বাসিন্দা তথা তৃণমূল নেতা প্রকাশ রায়ের দুই মেয়ে মাম্পি দাস ও শম্পা দাস এবং জামাই বিপ্লব দাসের চাকরি গেছে হাইকোর্টের রায়ে। মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে ও শম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে এবং জামাই বিপ্লব দাস কনুয়া ভবানীপুর হাই স্কুলে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। ২৪ লক্ষ টাকার বিনিময়ে ওই তৃনমূল নেতার দুই মেয়ের চাকরি হয়েছিল বলে জানা গেছে। সেই টাকা কাকে দিয়েছিল বা কাদের সুপারিশে হয়েছিল এই নিয়েও উঠেছে প্রশ্ন।যদিও সমগ্র ঘটনায় কোন মন্তব্য করতে চাইনি প্রকাশ দাস বা তার পরিবারের লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই

চলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলওচলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলও

সফ্‌টঅয়্যার এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যায় বিভিন্ন অ্যাপও। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে

বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িওবদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও

মেট্রোর মতোই এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি

মালদার কালিয়াচকে মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকামালদার কালিয়াচকে মাদক কারবারীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা

মালদাঃ ফের রাজ্য থেকে উদ্ধার রাশি রাশি টাকা। মালদা জেলায় কালিয়াচক থানা (Kaliachak Police Station) এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জনপিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জন

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত উভয় পক্ষের ৭ জন। রবিবার দুপুরে হঠাত্‍ করেই পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের আকনা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছে উভয় পক্ষের ৭ জন। সবাইকেই নিয়ে