পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা


বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও একশো দিনের কাজের টাকা, কখনও আবাস যোজনার টাকা আটকে রেখে ২০২১-এর বিধানসভা নির্বাচনে হারের বদলা নিতে চাইছে কেন্দ্রের শাসক দল। এই অভিযোগ একাধিক জনসভা থেকে বারবার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে আরও একটি খাতে রাজ্যের প্রাপ্য বরাদ্দ আটকে রেখেছিল কেন্দ্র। কিন্তু কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও সম্পূর্ন ভাবে নিজস্ব খরচে ৩০০০ কোটি টাকায় ১২, হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করার সংকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সামান্য সড়ক যোজনা প্রকল্পের নামে বাংলা যোগ করায় টাকা আটকে দিয়েছিল কেন্দ্র। এই আবর্তে নিজস্ব তহবিলের তৈরি রাস্তার প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

আরো পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়

সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই উদ্যোগ নিয়ে মেগা প্রচার চায় নবান্ন। কীভাবে রাজ্যজুড়ে সেই প্রচার চলবে, তা নিয়ে সাত দফা নির্দেশিকা জারি করল নবান্ন। যার মধ্যে বলা হয়েছে, রাস্তা নির্মাণ স্থলে তথ্যসহ বোর্ড দেওয়া হবে। বড়-ছোট ব্যানার ও ফ্লেক্স দিতে হবে ব্লকে, পঞ্চায়েত ভবন ও সাব-ডিভিসন অফিসে। নির্দিষ্ট এলাকা ধরে ধরে রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয়ে মাইকিং করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে বিলি করতে হবে লিফলেট। প্রচারের জন্য ব্যবহার করতে হবে রঙিন ট্যাবলো। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামেও প্রচার চালাবে রাজ্য সরকার। প্রত্যেক জেলার নির্দিষ্ট বিডিও, ডিএম, গ্রাম পঞ্চায়েতের অফিসে বসানো হবে ডিসপ্লে বোর্ড। তাতে রাস্তা নির্মাণের সমস্ত তথ্য থাকতে হবে বলে নির্দেশ নবান্নের। এরই সঙ্গে টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচার করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন। সমস্ত রাস্তার শিলান্যাস একই দিনে হবে বলে জানা গিয়েছে। সেই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিন ঠিক না হলেও, ২৮ বা ২৯ মার্চ এই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা

নিউজ ডেক্সঃ নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বড় ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সাক্ষাত্‍কারের কারণে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সমস্ত মামলা স্থানান্তরের

সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায় । নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগরে

সামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থীসামশেরগঞ্জে ভোট প্রচারে ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে ভাঙন ইস্যুতে বিদায়ী সংসদের উদাসীনতা নিয়ে আক্রমণ শানালেন মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান। এদিন তাঁর সঙ্গে ছিলেন

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহএক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ

সাধারণ ভাবে একটি মোটরবাইকে (Motor Bike Model) সর্বাধিক দুজন বসতে পারেন, নিদেন পক্ষে তিনজন বসার দৃশ্যও অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বাইকে একসঙ্গে বসেন পারেন ১০ জন । আরো পড়ুন- দিদির