হিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক হিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

হিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সামনেই সেই দেশে সম্প্রতি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে চিন্তা জাহির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইস্যুতে ভারতকে আশ্বস্ত করলেন অ্যালবানিজ।

আরো পড়ুন- এসএসসি গ্রুপ সি-তে চাকরি বাতিলের তালিকায় তৃনমূলের প্রাক্তন অঞ্চল চেয়ারম্যানের দুই মেয়ে ও জামাইয়ের নাম, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

ভারত সফরের শেষ পর্যায়ে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে ধর্মীয় স্থলে আক্রমণ প্রতিহত করার বিষয়ে আমি আশ্বস্ত করেছি।’ তিনি বলেন, অস্ট্রেলিয়া সবার ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে। মন্দির হোক, মসজিদ হোক কিংবা অন্য কোনও উপাসনাস্থল! অস্ট্রেলিয়ার পুলিস-প্রশাসন এই ধরণের আক্রমণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। কোনও ভাবেই এই ধরণের আক্রমণ বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করেছেন অ্যালবানিজ।

প্রসঙ্গত, মোদি ও অ্যালবানিজের মধ্যে হওয়া প্রথম বৈঠকে অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরগুলিতে হওয়া ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে হিন্দু মন্দির রক্ষায় যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মোদিকে এই আশ্বাস দিয়েছেন অ্যালবানিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়

আশঙ্কা ছিলই। অবশেষে যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কেন? মুখ বন্ধ রাখতে পর্নস্টারকে নাকি ঘুষ দিয়েছিলেন তিনি। আমেরিকার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা, যেখানে

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভয়াল এই ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং সিরিয়ার বহু বাড়ি ও বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তায়-রাস্তায় বিরাট ফাটল

সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডোসিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

সিরিয়ায় ভূমিকম্পে বাবাকে হারিয়েছে ১০ বছরের নাবিল সঈদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার। সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে জড়িয়ে ধরলেন। রোনাল্ডোর এই মানবিক মুখের প্রশংসা করেছেন

একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

আমাদেরকে প্রতিদিনও এক থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। এই যাতায়াত করার জন্য মানুষ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকে। এই যান বাহন গুলো একেক স্থানে একেক মতো। এনেকেই যাতায়াত

রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনেররমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের

রমজানের খাবার সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ১১ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে করাচিতে। ঘটনায় বেশ কয়েকজন জখম