এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১ - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১

এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১


মালদা,২৩ মে : মালদহে বাজির দোকানে ভয়াবহ আগুন! মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার অধীন নেতাজি মার্কেটে বাজির দোকানে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই চারটি দোকান। মৃত এক। মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর সময় ঘটে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে যায় বাজির গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

জানা গিয়েছে, যেখানে আগুন লাগে, সেটি একটি মার্কেট। একসঙ্গে গায়ে গায়ে প্রচুর দোকান। এখানে তিনটি বাজির দোকানও রয়েছে। আবার অন্যদিকে রয়েছে কার্বাইড, অ্যামোনিয়া মজুত করাও। যেহেতু প্রচুর দাহ্য বস্তু এই বাজারে ঠাসা, ফলে কোথা থেকে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন যে মুহূর্তে ভয়াবহ রূপ নেয়, তা বলাই যায়। সকাল ৬টা নাগাদ আগুন লাগে বলে খবর। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। এরপরই মুহূর্তে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে।

আরো পড়ুন- দুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশ

গোডাউনের ভেতর থেকে এক ব্যক্তির ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে দমকল কর্মীরা। জানা গিয়েছে মৃত ভ্যানচালকের নাম মঙ্গলু ঋষি (৪৫)।

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। তবে আরো দেহ দোকানের ভেতরে রয়েছে, বলে আশঙ্কাও করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে, এই বাজারের বহু দোকান রয়েছে, যারা দমকলের থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ব্যবসা করছে। এ নিয়ে ইংরেজবাজার পুরসভার পাশাপাশি পুলিশ ও দমকলের কাছেও জানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যদিও এলাকার প্রাক্তন কাউন্সিলর ও জেলার তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি বলেন, “এরকম কোনও অভিযোগ রয়েছে বলে আমার জানা নেই। এখানে সমস্ত ধরনের মানুষ একসঙ্গে ব্যবসা করেন। কী কারণে এই আগুন লাগল পুলিশ তা পরে তদন্ত করে দেখবে। কিন্তু এখন প্রথম কাজ আগুন নিয়ন্ত্রণে আনা ও ব্যবসায়ীদের রক্ষা করা।”

এদিকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এখনই মন্তব্য করার কোনও সময় নয়‌। আগে আগুন নিভিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ ও দমকলের কর্মীরা। পরবর্তীতে কী পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেটি পুরসভার পক্ষ থেকেও ময়নাতদন্ত করে দেখা হবে। কোথাও কোনও দোষত্রুটি থাকলে অবশ্যই সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি

রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্টরাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ : হাইকোর্ট

রাজ্যে ২০০০ বন সহায়কের চাকরি বাতিল! নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আগামী দু’মাসের মধ্যে আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, উচ্চ আদালতের নির্দেশ,

২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির

স্ত্রী, নিজের আত্মীয়, ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে রেখেও হয়ত আর জায়গা হচ্ছিল না। তাই বোধ হয় তাঁর হয়ে খেটে দেওয়া দিনমজুরদের অ্যাকাউন্টও ‘ধার’ করতে হয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া