ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায় - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়

ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়


এবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের (world trade center ) শাখা অফিস তৈরি হবে কলকাতায়। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে অর্থাত্‍ ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের প্রতিনিধিরা কলকাতায় (kolkata) আসছেন বলে খবর।

মূলত আলোচনার জন্যেই তাঁরা কলকাতায় আসছেন বলে খবর। তবে মার্চেই এই সংক্রান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে শিল্পে জোয়ার আনতে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাল ফিতের জট খুলে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্য সম্মেলনের আয়োজন করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে দেশ-বিদেশের একাধিক শিল্পপতিরা যোগ দেন।

গত কয়েক বছরে সেখান থেকে একাধিক বিনিয়োগ হয়েছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। আর এর মধ্যেই কলকাতার বুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস খোলার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই সেন্টার খোলা হলে বিশ্ব ( world trade center america) মানচিত্রে কলকাতা একটা বড় জায়গা তৈরি করে নেবে বলেই মত ওয়াকিবহালমহলের।

জানা গিয়েছে, ইতিমধ্যে জমি দেখা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর তা পছন্দও হয়েছে বলে খবর। আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানিয়েছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধি দল শহরে আসবে। আর তা আসবেন আগামী ২১ মার্চ। মূলত রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করতেই তাঁরা আসছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কলকাতার বুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো একটা শাখা অফিস খোলাটা অন্তত্য ইতিবাচক একটা ব্যাপার।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা তৈরির ক্ষেত্রে প্রতিনিধি দলের কলকাতাকেই প্রথম পছন্দের। ভারতের পূর্বাঞ্চলের প্রথম শহর হিসাবে কলকাতাকেই তাঁরা বেছে নিয়েছেন। আর সেটা সবার কাছেই যথেষ্ট গর্বের একটা ব্যাপার বলেও এদিন মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

শুধু তাই নয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের এই শাখা অফিসের সাহায্যেই কলকাতার সঙ্গে গোটা বিশ্বের একটা যোগাযোগ তৈরি হবে বলে দাবি রাজ্য প্রশাসনের। এখন দেখার কতদিনে এই শাখা তৈরির কাজ শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস! গ্রেফতার ভাতারে সিপিএম নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সিপিএম নেতার বিরুদ্ধে । বছর পঁচিশের ওই মহিলা বুধবার ভাতার থানার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,বিয়ে করার প্রলোভন

বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িওবদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও

মেট্রোর মতোই এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি

নবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমারনবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাই অভিযানকে কেন্দ্র করে মারামারি, হুড়োহুড়ি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলাগাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা

মালদা- কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারী পাড়ায় গাছের বেল পাড়াকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে আনিকুল আর সানিউল দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধে। এরা মাঝে পাশের বাড়ির মহিলা আনজারা বিবি তাদেরকে ঝামেলা

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল