কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা.... - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….

কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….


এই বাংলা ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! আগামাীকাল, শনিবার পাত্রসায়রের জনসভায় ভার্চুয়ালি থাকবেন তিনি।

হাইকোর্টের স্বস্তি মেলেনি। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। কবে হাজিরা? আগামীকাল, শনিবার সকাল ১১টা কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বৃহস্পতিবারই অভিষেক জানিয়েছিলেন যে, সিবিআই ডাকলে তিনি ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় যাবেন। সিবিআইয়ের নোটিসের পরই শুক্রবারই কলকাতায় ফেরার কথা জানিয়েছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! শুক্রবার বিকেল ৩টে ৪৫ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন তৃণমূলনেত্রী।

পঞ্চায়েত ভোটের আগে ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। যার মূল হোতা অভিষেক। ৬০ দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় জনসংযোগ করছেন অভিষেক। সিবিআইয়ের তলবের কারণে সেই কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তিনি। বাঁকুড়ায় অভিষেকের ওই কর্মসূচিতে তাঁর বদলে ভার্চুয়ালি মাধ্যমে বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

কাটোয়াঃ মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী সে। এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন

BREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তাBREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা করা হয়। আজ রোড শো ঘিরে জোরদার করা