WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭ - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭


কাটোয়াঃ মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী সে। এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী।

ফলপ্রকাশের পর থেকেই তাঁর বাড়িতে সমাগম। পরিবার থেকে প্রতিবেশী সকলেই হাজির হয়েছেন তাঁর বাড়িতে। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান তিনি। স্কুলের শিক্ষকদের এমনকি মাকেই দিলেন ক্রেডিট। তাঁর অসামান্য সাফল্যে গর্বিত সকলেই।

দেবদত্তার এই সাফল্যের নেপথ্যকারণ জানতে চাওয়া হলে, সে আলাদা করে কোনও কারণকে চিহ্নিত করেনি। তবে সে জানিয়েছে, প্রতি দিন ১০-১২ ঘণ্টা পড়াশোনা করত। সাফল্যের পিছনে নিজের স্কুলের পাশাপাশি গৃহশিক্ষকদের অবদানের কথাও জানিয়েছে সে। দেবদত্তা জানায়, প্রায় প্রতিটি বিষয়ের জন্য তার প্রাইভেট টিউটর ছিল। তবে দেবদত্তা জানিয়েছে, ভৌতবিজ্ঞান পড়ার ক্ষেত্রে সে মায়ের থেকেও অনেক সাহায্য পেয়েছে।

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরেই শুক্রবার সকালে একটি টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট-বার্তায় তিনি লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

BREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তাBREAKING: অভিষেকের রোড শো…জনসমুদ্র! আঁটোসাঁটো নিরাপত্তা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে খড়গপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলা করা হয়। আজ রোড শো ঘিরে জোরদার করা

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্তফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্ত

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্ত। এখানকার চেয়ারম্যান পদে এতদিন ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কিন্তু একাধিক ব্যস্ততার কথা জানিয়ে সেই দায়িত্ব

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনাআজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা

এইবাংলা ডেক্সঃ প্রখর দহনে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতার সর্বোচ্চ

নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার কালিগঞ্জ থানার পুলিস। সূত্র মারফৎ খবর পেয়ে গতকাল, রবিবার সন্ধ্যেবেলা কালিগঞ্জের পলাশী-রামনগর ঘাট এলাকায় পুলিস হানা দেয়। সেখানেই আগ্নেয়াস্ত্র

ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রীডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী

বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য সরকার। সকাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে। হাজিরা খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই নির্দেশ পৌঁছে যায় বিভিন্ন দফতরের সচিবদের