রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া গ্রামের বাসিন্দা। সে এক বছর ধরে ঝাড়খন্ড রাজ্যে ভাঙরীর ফেরিওয়ালার কাজ করতো মাঝে মধ্যে বাড়ি আসতো। গত এক মাস আগে বাড়ি আসে। গ্রামের প্রতিবেশী তথা সহকর্মীদের থেকে পরিবার জানতে পেরেছেন, গত ২৮ শে ডিসেম্বর দুপুর ১২ টা নাগাদ ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলার চাইবাসা মুফসি থানার পানচড়া গ্রামের জঙ্গলে খতবিক্ষত দেহ উদ্ধার চাইবাসা মুফসি থানার পুলিশ।গ্রামে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শেষবারের মত প্রিয় ছেলেটার মুখটা দেখার অপেক্ষায় পরিবার। বাবা আব্দুল বারি তিনি অসুস্থ। জানা যাচ্ছে,পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বাবন সেখ।বাবনের মর্মান্তিক পরিণতি মেনে নিচে পারছে না পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অন্ধকারে ডুবেছে গোটা পরিবার। প্রশাসন দেহটি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। আজ শুক্রবার রাত্রি নাগাদ বাবনের কফিন বন্দি মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হবে। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঝাড়খন্ড রাজ্যের পুলিশ।বাবনের কাকা আলিম সেখ তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন ।এক প্রতিবেশী বলছেন, অনেক দিন ধরেই ওঁ বাইরে কাজ করতেন। বাড়িতে তো আর কেউ সেভাবে রোজগার করার নেই। পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে। কীভাবে সংসার চলবে, সেটাই ব্যাপার। প্রশাসন যদি পাশে দাঁড়ায়, তাহলে ওঁদের খুব উপকার হয়।যদিও এলাকার বাসিন্দারা দেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার বহু যুবকই রুজির তাগিদে ভিন রাজ্য সহ দেশের বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেখান থেকে কেউ ফিরে আসেন আবার কেউ ফিরতে পারেন না। ঘরের ছেলেকে হারিয়ে গ্রামের মানুষের দাবি, সরকার যেন নিজের রাজ্যেই শিল্প স্থাপন করেন। যাতে আর কাউকে বাইরে গিয়ে এইভাবে প্রাণ দিতে না হয়।
ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

Related Post

দুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশদুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশ
এগরা, বজবজের পর গতকাল ফের দুবরাজপুরে বিস্ফোরণ হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা যাচ্ছে, তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণটি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তৎপর রয়েছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বাড়িটি বর্তমানে

নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশালের বিশেষ আদালতে পেশ করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। এদিন

পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলেপঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে
আসন্ন পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? তা নিয়ে জোর চর্চা তৃণমূলে। নেতার ব্যাগ, জলের বোতল ইত্যাদি বয়ে যে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না, তা আগেই স্পষ্ট

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক
ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই

ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রীডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী
বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য সরকার। সকাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে। হাজিরা খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই নির্দেশ পৌঁছে যায় বিভিন্ন দফতরের সচিবদের

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের
মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি
