চিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক চিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে

চিনে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, জানুয়ারিতেই দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে


কোভিড নিয়ে চিনের উদ্বেগ আরও বাড়বে। এমনটাই মনে করছে ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। রীতিমতো গাণিতিক পদ্ধতি অনুসরণ করে তাঁরা দেখিয়েছেন, আগামী জানুয়ারি মাসে সে দেশের অন্তত ২৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে প্রতি দিন মারা যাবেন।

চিনের বিরুদ্ধে বার বার কোভিডের তথ্য লুকোনোর অভিযোগ তুলেছে পশ্চিমী মিডিয়ার একাংশ। ব্রিটেনের এই স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, চিন দৈনন্দিন কোভিড-তথ্য প্রকাশ্যে না আনলেও, সে দেশে প্রতি দিন ৯ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। গত সপ্তাহে এই সংখ্যাটা ৫ হাজারের নীচে ছিল বলে দাবি তাঁদের।

আরো পড়ুন- বিশ্বকাপ জিতে দেশে বিরাট পার্টি দিলেন মেসি

নির্দিষ্ট গাণিতিক মডেলের উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের দাবি, ১৩ জানুয়ারি চিনে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে কোভিড স‌ংক্রমণ। ওই দিন ৩ কোটি ৮ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন। ২৩ জানুয়ারি সর্বাধিক মানুষের মৃত্যু হতে পারে। ওই দিন ২৫ হাজার জনের মৃত্যু হতে পারে কোভিডে। সে ক্ষেত্রে চিনে কোভিডে মৃত মানুষের সংখ্যা হবে ৫ লক্ষ ৮৪ হাজার।

চিনের তরফে অবশ্য জানানো হয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত সে দেশে মাত্র কয়েক হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বেজিং প্রশাসন জানিয়েছে, কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মাত্র দশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান কিছু দিন আগেই কোভিড নিয়ে স্বচ্ছ পরিসংখ্যান প্রকাশ করার জন্য চিনকে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৭২ যাত্রী নিয়ে পোখরায় ভেঙে পড়ল বিমাননেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৭২ যাত্রী নিয়ে পোখরায় ভেঙে পড়ল বিমান

কাঠমান্ডুঃ নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। কাঠমাণ্ডু থেকে পোখরাগামী ওই বিমানে মোট ৭২ জন সওয়ারি ছিলেন। তাঁদের

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভয়াল এই ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং সিরিয়ার বহু বাড়ি ও বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তায়-রাস্তায় বিরাট ফাটল

আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহআমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ

গত ৯ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জেমহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ

একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

আমাদেরকে প্রতিদিনও এক থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। এই যাতায়াত করার জন্য মানুষ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকে। এই যান বাহন গুলো একেক স্থানে একেক মতো। এনেকেই যাতায়াত

সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডোসিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

সিরিয়ায় ভূমিকম্পে বাবাকে হারিয়েছে ১০ বছরের নাবিল সঈদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার। সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে জড়িয়ে ধরলেন। রোনাল্ডোর এই মানবিক মুখের প্রশংসা করেছেন