সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো


সিরিয়ায় ভূমিকম্পে বাবাকে হারিয়েছে ১০ বছরের নাবিল সঈদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার। সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে জড়িয়ে ধরলেন। রোনাল্ডোর এই মানবিক মুখের প্রশংসা করেছেন সবাই।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে নাবিলের বাবাও রয়েছে। ভূমিকম্পে দুর্গতদের সাহায্যের জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছিল সৌদি আরব। তাদের কাছেই নিজের ইচ্ছার কথা জানিয়েছিল কিশোর নাবিল।

জানিয়েছিল, রোনাল্ডোর খেলা সামনে থেকে দেখতে চাই সে। নাবিলের সেই আর্জির ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সেই খবর পৌঁছেছিল সৌদি প্রশাসনের কাছে। সৌদির বিনোদন দফতরের প্রধান তুর্কি আলালশিখ নির্দেশ দেন, নাবিলকে খুঁজে বার করতে। তিনি এই বিষয়ে আল নাসের ক্লাবের মালিকের সঙ্গেও কথা বলেন। খবর পান রোনাল্ডো। তিনি নাবিলের সঙ্গে দেখা করতে চান।

শেষ পর্যন্ত নাবিলকে খুঁজে তাকে সৌদিতে আমন্ত্রণ জানানো হয়। মায়ের সঙ্গে সৌদি পৌঁছয় সে। সব ব্যবস্থা করে সে দেশের সরকার। তার পরেই আল বাতিনের বিরুদ্ধে আল নাসেরের খেলা মাঠে বসে দেখার সুযোগ পায় নাবিল। খেলা শেষে সাজধরে নাবিলকে ডেকে পাঠান রোনাল্ডো। তাকে জড়িয়ে ধরেন সিআর৭।

রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে খুব খুশি নাবিল। সে বলেছে, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না যে সৌদি আরবে আছি। রোনাল্ডো আমাক জড়িয়ে ধরেছে। আমার সঙ্গে কথা বলেছে। আমি খুব খুশি।’’ রোনাল্ডোর সঙ্গে মিলে তাঁর বিখ্যাত ‘সিউ’ উল্লাস করতেও দেখা যায় নাবিলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনেররমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের

রমজানের খাবার সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ১১ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে করাচিতে। ঘটনায় বেশ কয়েকজন জখম

গৌতমবুদ্ধের অন্যতম বড় ভক্ত মগধের প্রথম শক্তিশালী সম্রাট বিম্বিসার কতোটা শক্তিশালী ছিলেন?গৌতমবুদ্ধের অন্যতম বড় ভক্ত মগধের প্রথম শক্তিশালী সম্রাট বিম্বিসার কতোটা শক্তিশালী ছিলেন?

বাহুবলী সিনেমার পর থেকেই ভারতের চলচ্চিত্র জগতে দক্ষিনি ছবির রমরমা শুরু হয়েছে। সম্প্রতি তেলেগু ইন্ডাস্ট্রি আরও একটি বিখ্যাত সিনেমা তৈরি করেছে যার নাম বিম্বিসার, এখানে ভারতের অন্যতম মহান শাসক বিম্বিসারের

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহুপাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮, নিহত বহু

পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৮ । আহতের সংখ্যা বহু। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, ওই মসজিদটি সেদেশের উত্তর-পশ্চিম প্রান্তের শহর

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ১৫ হাজার পার করল মৃতের সংখ্যা, প্রবল ঠান্ডায় প্রাণ ওষ্ঠাগত শিশু-বৃদ্ধদেরভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ১৫ হাজার পার করল মৃতের সংখ্যা, প্রবল ঠান্ডায় প্রাণ ওষ্ঠাগত শিশু-বৃদ্ধদের

যত সময় পার হচ্ছে, ততই পরিস্থিতি কঠিন হচ্ছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার (Turkey-Syria Earthquake)। ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। প্রশাসন সূত্রে খবর, সোমবারের ভয়াবহ ভূমিকম্পে এখনও অবধি ১৫ হাজারেরও বেশি মানুষের

নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০

কাঠমান্ডুঃ নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার। রবিবার নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara International Airport) নামার পথে ইয়েতি এয়ারলায়ন্সের বিমানটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে ভেঙে পড়ে

হিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজহিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সামনেই সেই দেশে সম্প্রতি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে চিন্তা জাহির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইস্যুতে ভারতকে আশ্বস্ত করলেন অ্যালবানিজ। আরো পড়ুন- এসএসসি