Titanic: ডুবে যাওয়ার প্রায় ১১৩ বছর পর কেমন আছে টাইটানিক! প্রকাশ্যে এল সেই ছবি - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক Titanic: ডুবে যাওয়ার প্রায় ১১৩ বছর পর কেমন আছে টাইটানিক! প্রকাশ্যে এল সেই ছবি

Titanic: ডুবে যাওয়ার প্রায় ১১৩ বছর পর কেমন আছে টাইটানিক! প্রকাশ্যে এল সেই ছবি


এইবাংলা ডেক্সঃ ডুবে যাওয়ার পর প্রায় ১১৩ বছর কেটে গিয়েছে। আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়ার পর টাইটানিকের পূর্ণাঙ্গ ছবি কখনও প্রকাশ্যে আসেনি। এ বার সেই ছবিই প্রকাশ্যে আনলেন এক দল গবেষেক।

এবার প্রথমবারের মতো সেই জাহাজটির ধ্বংসাবশেষ এমনভাবে উন্মোচিত হয়েছে, যা আগে দেখা যায়নি। গভীর সমুদ্রের ম্যাপিং ব্যবহার করে আটলান্টিক মহাসাগরে ৩ হাজার ৮০০ মিটার (১২,৫০০ ফুট) নিচে অবস্থিত টাইটানিকের প্রথম পূর্ণ আকারের ডিজিটাল স্ক্যান তৈরি করা হয়েছে। খবর বিবিসি’র।

৭ লক্ষ ছবিকে একত্রিত করে পুরো জাহাজের স্পষ্ট থ্রিডি দৃশ্য উঠে এসেছে স্ক্যানে। জাহাজের ছবি তোলার জন্য দু’টি সাবমার্সিবল (জলের তলায় কর্মক্ষম দূরনিয়ন্ত্রিত যন্ত্র) পাঠানো হয়েছিল। যেগুলি রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়েছে। তথ্যচিত্র নির্মাতা অতলান্তিক প্রোডাকশনস-এর প্রধান অ্যান্থনি গেফেন জানিয়েছেন, এর আগেও ছবি তোলা হয়েছিল। কিন্তু সেগুলি ততটা স্পষ্ট ছিল না। গবেষকরা সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এনেছেন, সেই ছবি অনেক স্পষ্ট।
দেখলে মনে হবে যেন আটলান্টিকের জল নিষ্কাশন করা হয়েছে। আশা করা হচ্ছে, ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিকের সঙ্গে ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।

টাইটানিকের পূর্ণাঙ্গ ছবি | ছবি: সংগৃহীত।

 

গেফেন আরও জানিয়েছেন, বর্তমানে যে ছবি প্রকাশ্যে এসেছে, সেই ছবিগুলি এতটাই স্পষ্ট যে, জাহাজের প্রপেলারে থাকা সিরিয়াল নম্বরও পরিষ্কার দেখা যাচ্ছে। টাইটানিকের ছবি তোলার জন্য অতলান্তিক প্রোডাকশনস-এর সঙ্গে কাজ করেছে গভীর সমুদ্রে গবেষণাকারী সংস্থা ম্যাগেলান লিমিটেডও। এই অভিযানের নেতা গেরহার্ড সিফার্ট বিবিসি-কে জানিয়েছেন, ছবি তোলা হলেও কোনও কিছু স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি। গবেষকরা জানিয়েছেন, যাত্রীদের ব্যক্তিগত কিছু জিনিস যেমন ঘড়ি, জুতোও ধরা পড়েছে ক্যামেরায়। পূর্ণাঙ্গ ছবি প্রকাশ্যে আসায় আরও নতুন কিছু তথ্য জানা যাবে বলে আশাবাদী গবেষকরা। তবে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে টাইটানিককে ঘিরে। সেই রহস্য উন্মোচনেরও চেষ্টা করা হবে বলে দাবি গবেষকদের।

১৯৮৫ সালে প্রথম টাইটানিককে কানাডা উপকূল থেকে ৬৫০ কিলোমিটার দূরে সমুদ্রের ১২,৫০০ ফুট গভীরে পাওয়া গিয়েছিল। কিন্তু পুরো জাহাজের ছবি তোলা সম্ভব হয়নি সেই সময়। তাই নতুন ছবি প্রকাশ্য আসায় বিলাসবহুল এই জাহাজের কাহিনি নিয়ে কৌতূহল বাড়ছে। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করেছিল টাইটানিক। গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক। ১৫ এপ্রিল উত্তর অতলান্তিকে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে হিমশৈলে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। সেই ঘটনায় দেড় হাজার যাত্রীর মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়

আশঙ্কা ছিলই। অবশেষে যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কেন? মুখ বন্ধ রাখতে পর্নস্টারকে নাকি ঘুষ দিয়েছিলেন তিনি। আমেরিকার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা, যেখানে

আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহআমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ

গত ৯ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ

নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০

কাঠমান্ডুঃ নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার। রবিবার নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara International Airport) নামার পথে ইয়েতি এয়ারলায়ন্সের বিমানটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে ভেঙে পড়ে

তুরস্ক কেন পাকিস্তানকে সমর্থন করে, ভারতবর্ষের বিরোধিতা করছে?তুরস্ক কেন পাকিস্তানকে সমর্থন করে, ভারতবর্ষের বিরোধিতা করছে?

বলা হয় বলিউডের থেকে বেশী সিনেমা বা ছবি বিশ্বের কোনও সিনেমা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়না। বিশ্বের প্রায় সবদেশেই কোন না কোনও মানুষকে পাওয়া যাবেই যে হিন্দি গানের ভক্ত। রাজ কাপুর, অমিতাভ

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিংটানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

চিনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমাবাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমা

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ। ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতীর প্রতিমা। নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও।