নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপির - Ei Bangla
Ei Bangla ভারত নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপির

নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপির


এইবাংলা ডেস্কঃ নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা করে আজ সকালে টুইট করে বিহারের শাসকদল আরজেডি (RJD)। আরজেডির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিতর্কিত টুইটটি করা হয়। যা নিয়ে পালটা তোপ দেগেছে বিজেপি।

আরো পড়ুন- ২৮ মে ইতিহাসে অমর হয়ে থাকবেঃ প্রধানমন্ত্রী

রবিবার সকালেই আরজেডির তরফে একটি টুইট করা হয়। সেই টুইটের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে। ছবির বাঁ দিকে একটি কফিন, ডান দিকে নতুন সংসদ ভবন। তার পর ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “এটা কি?” শুধু লালুপ্রসাদই নন, দলের আর এক নেতা শক্তি সিংহ যাদবও নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, “গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে সেটা বোঝাতেই টুইটে কফিনের ছবি দেওয়া হয়েছে। দেশ এই সংসদ ভবনকে মেনে নেবে না। সংসদ হল গণতন্ত্রের মন্দির এবং আলোচনার পীঠস্থান।” সেই সংসদ ভবনকে এমন আদল দেওয়া হয়েছে, তা দেখতে ঠিক কফিনের মতোই লাগছে বলে কটাক্ষ করেছেন শক্তি সিংহ।

আরজেডির এই টুইটের পরই কড়া জবাব দিয়েছে বিজেপিও। সুশীল মোদী পাল্টা টুইট করে হুঁশিয়ারি দেন, “যাঁরা নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করছেন, তাঁদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করা হবে।” কফিন প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আবার এক ধাপ এগিয়ে বলেন, “২০২৪ সালে দেশের মানুষ আপনাদের সেই কফিনেই কবর দেবে।”

রবিবার সকালে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দিয়ে উদ্বোধন শুরু হয়। সর্বধর্ম প্রার্থনাও হয়। সেঙ্গল প্রতিষ্ঠিত করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালেঅসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার

গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মানগরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত।

প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?

নিউজ ডেক্সঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ১০ই মে হতে চলেছে ভোটগ্রহণ। গতবারের মত আসন ধরে রাখতে ভোটের আগে কঠোর পরিশ্রম করছে বিজেপি। নির্বাচনের এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে এই ছবিটিকে করমুক্ত করে দিয়েছে। আবার অনেক রাজ্য সিনেমাটিকে ব্যান করে দিয়েছে। এই সিনেমা নিয়ে

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুরবিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷