বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর - Ei Bangla
Ei Bangla ভারত বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর


চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুরের ৷ যোগী-রাজ্যে এরকম যৌতুক পাওয়ার ঘটনা এই প্রথম ৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বুলডোজার নিয়ে সারা দেশে রীতিমতো চর্চা হয়েছে ৷ এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে ৷ এরই মধ্যে জেলায় একটি বিয়ের যৌতুকে বুলডোজার পাওয়ার ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ৷

আরো পড়ুন- স্বামীকে আটকে রেখে ২৯ ঘণ্টা ধরে ধর্ষণ করল স্ত্রী

উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা যোগেন্দ্র প্রজাপতিকে বিয়েতে তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বুলডোজার উপহার দেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত যোগেন্দ্র। শ্বশুরবাড়ির কাছ থেকে এমন অভিনব উপহার পেয়ে যারপরনাই খুশি ওই যুবক। উপহার পাওয়া বুলডোজারের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ছবিতে দেখা গিয়েছে, বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে বুলডোজারটি।

এই ঘটনায় সবাই তাজ্জব ৷ 16 ডিসেম্বর বুলডোজার বগলদাবা করে মেয়ে নেহা ও জামাই যোগী বিদায় নেন ৷ আশপাশের এলাকা থেকে গ্রামবাসীরা এসে বিদায়ী অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমান ৷ কেন বুলডোজার দিলেন নেহার বাবা ? পরশুরাম বলেন, “আমার মেয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ৷ যদি চাকরি না হয়, তাহলে এটা দিয়ে নিজে রোজগার করতে পারবে ৷” আরও একবার যোগীর বুলডোজার পাওয়া নিয়ে খুব চর্চা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

উড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রেউড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে

উড়ালপুল থেকে নীচে পড়ে ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে। শনিবার কেগাঁও-দেগাঁও বাইপাসে ঘটেছে এই ঘটনা। বন দফতর সূত্রে খবর, একই সঙ্গে আরও তিনটি কৃষ্ণসার হরিণ আহত হয়েছে। নতুন তৈরি বাইপাস

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারেরবায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন

আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসেরআইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের

আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগলো ভারতীয় নৌ-সেনা। যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে সফলভাবে অ্যারেস্টেড ল্যান্ডিং করল যুদ্ধবিমান তেজস। প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটি তার গতি কমিয় শূন্যতে নিয়ে আসতে

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়িRishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোনভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল, তিন মাসে বিক্রি এত লক্ষ ফোন

ভারতে iphone বিক্রিতে ইতিহাস গড়ল অ্যাপল (Apple)। না এবার আইফোন (iPhone) নির্মাণে নয়। ভারতে আইফোন বিক্রির নয়া রেকর্ড গড়েছে অ্যাপল। অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook) নিজেই এই ব্যপারে জানিয়েছেন।