পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’ - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’

পাকিস্তানেও ‘পাঠান’ রাজ, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে হইহই করে চলল ‘পাঠান’


পাকিস্তানেও ‘পাঠান’ রাজ। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও অব্যাহত ‘পাঠান’ ঝড়। বিশ্বজুড়ে ৭০০ কোটির বেশি ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত শাহরুখ খানের এই ছবি। এমনকি, প্রতিবেশী দেশেও ‘পাঠান’ জ্বরে ভুগছেন আমজনতা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল ‘পাঠান’। খালি রইল না প্রেক্ষাগৃহের একটি আসনও। ‘পাঠান’ জ্বরে হাউসফুল সেই শো।

অন্য ভারতীয় ছবির মতোই পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’। তবে প্রতিবেশী দেশে সিন্ধ সেন্সর বোর্ডের সেই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার! নিষেধাজ্ঞাকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে রমরমিয়ে প্রদর্শিত হল শাহরুখের ছবি। কানায় কানায় ভর্তি প্রেক্ষাগৃহ দেখল রুপেলি পর্দায় বাদশার ম্যাজিক। পাকিস্তানি মুদ্রায় ৯০০ টাকার টিকিটেও হাউসফুল ‘পাঠান’-এর শো। নিষেধাজ্ঞা থাকায় বেআইনি ভাবেই জোগাড় করে দেখানো হল ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি।

আরো পড়ুন- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

পাকিস্তানের ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’ নামক এক সংস্থা আয়োজন করে ‘পাঠান’ ছবির প্রদর্শনের। ছবির টিকিট মূল্য রাখা হয় পাকিস্তানি মুদ্রায় ৯০০ টাকা। তাতেই ছবির টিকিট পাওয়ার জন্য কাউন্টারের বাইরে লম্বা লাইন পড়ে পাক সিনেপ্রেমীদের। অল্প সময়ের মধ্যেই শো হাউসফুল ঘোষণা করে দেওয়া হয় প্রেক্ষাগৃহের তরফে। তবে পাকিস্তানি সেন্সর বোর্ডের কানে এই খবর যেতেই নড়েচড়ে বসেছেন কর্তৃপক্ষ। ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’কে অবিলম্বে ‘পাঠান’-এর সব প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে সিন্ধ সেন্সর বোর্ড। কেউ যদি এর পরেও বেআইনি ভাবে ‘পাঠান’ প্রদর্শন করেন, তা হলে অপরাধের শাস্তিস্বরূপ তাঁর ১ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছরের জেল পর্যন্ত হতে পারে, হুঁশিয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ট্রাম্প, আমেরিকার ইতিহাসে লজ্জার অধ্যায়

আশঙ্কা ছিলই। অবশেষে যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কেন? মুখ বন্ধ রাখতে পর্নস্টারকে নাকি ঘুষ দিয়েছিলেন তিনি। আমেরিকার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা, যেখানে

আচমকাই স্ত্রী ছেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল ছাদ! অসহায় হয়ে দেখলামআচমকাই স্ত্রী ছেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল ছাদ! অসহায় হয়ে দেখলাম

ঘুমের মধ্যেই একটা জোর ঝটকা অনুভব করেছিলেন ফরহাদ। চোখ খুলতেই জানলার কাচ ভাঙার আওয়াজ কানে আসে তার। মনে হচ্ছিল, বাইরে থেকে কেউ যেন জানলা লক্ষ্য করে পাথর ছুড়ে মারছিল। চট

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জেমহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! বলল রাষ্ট্রপুঞ্জে

মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হয় তালিবান শাসিত আফগানিস্তানে! আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ

হিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজহিন্দু মন্দিরে হামলা বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সামনেই সেই দেশে সম্প্রতি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে চিন্তা জাহির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইস্যুতে ভারতকে আশ্বস্ত করলেন অ্যালবানিজ। আরো পড়ুন- এসএসসি

সুয়েজ খালের জন্যই আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার উত্থান এবং ব্রিটেনের পতন, কি এমন হয়েছিল?সুয়েজ খালের জন্যই আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার উত্থান এবং ব্রিটেনের পতন, কি এমন হয়েছিল?

আন্তর্জাতিক বানিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হচ্ছে সুয়েজ খাল। বিগত ১৫০ বছরে এখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সে প্রথম বিশ্বযুদ্ধ হোক কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধই হোক। তবে ১৯৫৬ সালে এখানে সবচেয়ে বড়

সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডোসিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

সিরিয়ায় ভূমিকম্পে বাবাকে হারিয়েছে ১০ বছরের নাবিল সঈদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার। সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে জড়িয়ে ধরলেন। রোনাল্ডোর এই মানবিক মুখের প্রশংসা করেছেন